ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিগ ব্যাশের অভিষেক আসরে যেমন খেললেন রিশাদ

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৮

বিপিএল বাদ দিয়ে পুরো মৌসুম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন রিশাদ হোসেন। চ্যালেঞ্জারে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রনে হেরেছে তার দল হোবার্ট হারিকেন্স। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায়।

শিরোপা ধরে রাখার মিশনে হোবার্ট এগিয়ে ফাইনালে উঠতে পারেনি। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪১ রানে থেমেছে হোবার্টের ইনিংস। হেরে গেলেও সেই ম্যাচে ৩৩ রান খরচায় পেয়েছেন স্টিভেন স্মিথ ও মইসেস হেনরিকসের উইকেট।

রিশাদের দল শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলেও প্রথমবার বিগ ব্যাশে নাম লেখানো রিশাদের অভিযানটা ছিল বেশ স্মরণীয়ই। বিপিএল ছেড়ে বিগ ব্যাশে নাম লিখিয়ে অস্ট্রেলিয়ার লিগে কুড়িয়েছেন সুনাম ও খ্যাতি। চিনিয়েছেন নিজেকে নতুন করেও।

অভিষেক আসরে ১২ ম্যাচে রিশাদের ঝুলিতে ১৫ উইকেট। বল হাতে ছিলেন বেশ ধারাবাহিক। হোবার্ট হারিকেনন্সেরর সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। পুরো আসরে তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেনি কোনো স্পিনার।

সমান ১৫ উইকেট নিয়েছেন পার্থ স্কর্চার্সের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে মেলবোর্ন থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান খরচ করে পাননি কোনো উইকেট। পরের ম্যাচেই বদলে যায় চিত্র। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারেই ঝুলিতে নেন ২ উইকেট। কিছুটা রান খরচা হয়েছিল সেদিন।

সেই ম্যাচের পর আত্মবিশ্বাস পেয়ে শুরু করেন নিয়মিত পারফর্ম। ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট পান রেনেগেডসের বিপক্ষে। আলোচনা বেশি করে জন্ম দেন পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে।

এরপর হোবার্টে রেনেগেডসের বিপক্ষে আবার ২ উইকেট। মাঝখানে দুই ম্যাচ উইকেটশূন্য গেছে, রানও খরচা হয়েছে, তবে রিশাদ থেমে যাননি।

স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৪ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে আবার সকলের নজর কাড়লেন। পরের ম্যাচে হিটের বিপক্ষে দুই উইকেট, আর শেষ ম্যাচে সিক্সার্সের বিরুদ্ধে আবার দুই উইকেট।

সবমিলিয়ে টুর্নামেন্টে ৪০ ওভার বল করেছেন, আর ইকোনমি ছিল মাত্র ৭.৮২।

একটিমাত্র দুঃখ বাকি রয়ে গেল, প্রথমবার বিগ ব্যাশে খেলা হলেও ফাইনালের মঞ্চ দেখা হলো না। হয়তো যদি হারিকেন্স ফাইনালে পৌঁছাত, রিশাদের গল্পের শেষটা সম্পূর্ণ ভিন্ন রঙে লেখা হতো। প্রতিটি বল, প্রতিটি উইকেট যেন নতুন করে তার প্রতিভার গল্প বলতে চেয়েছিল।

আমার বার্তা/এল/এমই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

কয়েক দফা ফ্লাইট বাতিলে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সপ্তাহখানেক পরও ভারতে আটকে ছিল

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়মিত অস্ত্র লাইসেন্স

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

ঈদযাত্রা: বাস-ট্রেন-লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

মধ্যপ্রাচ্য সংঘাত: দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার