ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিপিএল বন্ধ হলে সব ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকেই

ক্রিকেটারদের আরেক আল্টিমেটাম
আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৪

মনে হচ্ছিল বরফ গলবে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) দাবির মুখে হয়তো পদত্যাগ করবেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। কিন্তু তিনি তা করেননি। এদিকে যার বিপক্ষে ক্রিকেটাররা সোচ্চার, তাকে বোর্ড পরিচালক পদ থেকে অব্যাহতি না দিলেও তার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বিসিবি।

প্রথম পদক্ষেপ হিসেবে শোকজ করা হয়েছে নাজমুল ইসলামকে। পাশাপাশি তাকে বিসিবির অর্থ কমিটি থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

কিন্তু জানা গেছে এতেও সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তাদের একটাই দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে পদচ্যুত করতে হবে।

কিন্তু বিসিবির গঠনতন্ত্রেই কিছু বিশেষ কারণ ছাড়া কোনো পরিচালককে শাাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়ার নিয়ম নেই। তাই বিসিবি আসলে শোকজ এবং অর্থ কমিটির প্রধান পদ থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি নাজমুলের সব কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দিয়েছে।

কিন্তু তাতেও পরিস্থিতির ইতিবাচক সমাধানের কোনই লক্ষণ নেই। ক্রিকেটারদের আন্দোলন, দাবির মুখে সবকিছু চরম অনিশ্চয়তায়। এরকম অবস্থা চলতে থাকলে বিসিবিই বাধ্য হয়ে বিপিএল বন্ধ করে দিতে পারে। এমন খবর শেরে বাংলায় চাউর।

এর মধ্যে শোনা গেল আরেক নতুন খবর। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল এক কর্তা জাগো নিউজকে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, ক্রিকেটাররা আরও একটি আল্টিমেটাম দিয়েছে। যদি নাজমুল ইস্যুতে বিপিএল সত্যিই বন্ধ করে দেয়া হয়, তাহলে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পেমেন্ট বিসিবিকে দিতে হবে। যার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।

বিসিবির এক শীর্ষ কর্তা এমনও জানিয়েছেন যে, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাকে বলেছেন, ‘আমরা হয়তো মাঠে ফিরে আসতাম। ৪৮ ঘণ্টা অপেক্ষা করতাম। কিন্তু সে অবস্থা তৈরি হয়নি। এখন যে ‘হযবরল’ অবস্থার উদ্রেক ঘটেছে, তাতে বিপিএল এই জায়গায় এসে বন্ধ হয়ে গেলে সে দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে বহন করতে হবে। এবং সব পেমেন্ট বিসিবিকেই পরিশোধ করতে হবে।’

আমার বার্তা/এমই

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১২ দিনে ঢাকার ৩৯১ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত