ই-পেপার শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩

বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

আমার বার্তা অনলাইন:
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম, নিজেও এখন ফুটবল ক্লাবের মালিক। ফুটবল ও চ্যারিটিতে অবদানের জন্য সর্বশেষ নভেম্বরে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। যদিও বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের জন্য পারিবারিক পরিস্থিতিটা ঠিক সুখকর নয়। বড় ছেলে ব্রুকলিন ও তার স্ত্রীর সঙ্গে আরও আগেই তাদের দূরত্বটা শুরু হয়। এবার বাবা-মাকে আইনি নোটিশ পাঠালেন ব্রুকলিন।

বেকহ্যাম-ভিক্টোরিয়া দম্পতিকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ভবিষ্যতে ব্রুকলিন ও তার স্ত্রীর সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ শুধুমাত্র আইনজীবীর মাধ্যমেই করতে হবে। স্ত্রী নিকোলা পেল্টজের জন্মদিনে এই নোটিশ পৌঁছানোর পর থেকেই পারিবারিক এই বিরোধ নতুন করে শিরোনামে উঠে এসেছে। বাবা মা–সহ পুরো পরিবারের সঙ্গেই কথা বলা বন্ধ রেখেছেন ব্রুকলিন বেকহ্যাম। সেজন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন ব্রুকলিন।

বেকহ্যাম পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত বছরের গ্রীষ্মেই প্রথম বাবা-মায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন ব্রুকলিন। যেখানে যেকোনো বিষয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্রুকলিন ও তার স্ত্রীকে নিয়ে করা একটি ভিডিওতে লাইক দেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাড়ে। ব্রুকলিনের মনে হয়েছে, ‘বাবা-মা তার অনুরোধ উপেক্ষা করে ব্যক্তিগতভাবে যোগাযোগ না করে বারবার অনলাইনে তার নাম উল্লেখ করছেন।’

বাঁ থেকে ক্রুজ বেকহ্যাম, জ্যাকি অ্যাপোস্টাল, রোমিও বেকহ্যাম, হারপার বেকহ্যাম, ভিক্টোরিয়া ও ডেভিড বেকহ্যাম

অন্যদিকে, ডেভিড ও ভিক্টোরিয়া শুধু তাদের প্রিয় ছেলেকে জানাতে চেয়েছেন যে তাদের দরজা সবসময় তার জন্য খোলা এবং তারা এখনও তাকে ভালোবাসেন। এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, বেকহ্যাম দম্পতি একাধিকবার এই বিরোধ মেটানোর চেষ্টা করেছেন। এমনকি ডেভিডের নাইটহুড অনুষ্ঠান এবং পরবর্তী সংবর্ধনায় ব্রুকলিন ও নিকোলাকে আমন্ত্রণও জানিয়েছিলেন তারা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তারা।

বেকহ্যাম দম্পতির সঙ্গে সন্তানের পারিবারিক দূরত্বের শুরুটা ২০২২ সালে, যখন নিকোলার বিয়ের পোশাক নিয়ে বিতর্ক দেখা দেয়। পোশাকটি ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা হলেও নিকোলা তা পরেননি বলে জানা যায়। পরবর্তীতে দূরত্ব এমন পর্যায়ে গিয়ে ঠেকে যে, ব্রুকলিন তার পরিবারের যেকোনো অনুষ্ঠানে হাজির হওয়া বন্ধ করে দেন। এমনকি মা ভিক্টোরিয়ার নেটফ্লিক্স ডকুমেন্টারি অনুষ্ঠান, বাবা ডেভিডের ৫০তম জন্মদিন পালন ও নাইটহুড উদযাপনেও বড় ছেলেকে পাননি বেকহ্যাম দম্পতি। এমনকি পুরো পরিবারকেই তিনি ইনস্টাগ্রামে ব্লক করে দেওয়ার কথা জানান বেকহ্যামের ছোট ছেলে ক্রুজ বেকহ্যাম।

এ ছাড়া কথিত রয়েছে, ব্রুকলিনের সাবেক প্রেমিকা কিম টার্নবুলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার ভাই রোমিও। বেকহ্যামের জন্মদিন উদযাপনে টার্নবুলও উপস্থিত থাকার কথা আগাম টের পাওয়ায় নাকি সেখানে যাননি ব্রুকলিন। অতি সম্প্রতি নাইটহুড উদযাপন অনুষ্ঠানে বেকহ্যাম বিরোধ মেটাতে চাইলেও ব্রুকলিনের অনিচ্ছায় তা আর হয়নি।

আমার বার্তা/এমই

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি

ভাঙ্গায় ঈদের দিনে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ

ঈদে স্বর্ণের দাম কমেছে

কাবুলে পাকিস্তানি হামলায় পুনর্বাসন কেন্দ্র বিধ্বস্ত, শতাধিক নিহত

ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে মিলনমেলা

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ঈদে দায়িত্বে যেসব পেশার মানুষ

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘বিন্দুমাত্র’ আগ্রহ নেই: ডোনাল্ড ট্রাম্প

দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী

চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

২১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

শাওয়ালের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী