ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচে প্রবাসী রায়ানকে খেলাতে পারছে না ভারত

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৫:১৬
বাংলাদেশ ম্যাচে খেলতে পারছেন না রায়ান উইলিয়ামস। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে গতকাল ভারতের কোচ খালিদ জামিল বলেছিলেন রায়ান উইলিয়ামসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। সেই অপেক্ষা আর ফলপ্রসূ হলো না। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র পেলেও ফিফার অনুমোদন এখনো পায়নি ভারত। তাই আজ বাংলাদেশ ম্যাচে প্রবাসী রায়ানকে খেলাতে পারছে না তারা।

ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ এক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় পাসপোর্ট হাতে নেওয়া রায়ান আজ সকালেই পেয়েছেন ফুটবল অস্ট্রেলিয়ার ছাড়পত্র। এনওসি সংক্রান্ত জটিলতার কারণে ভারতের জার্সিতে তাঁর অভিষেকের জন্য আগামী ফিফা উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রায়ানকে অবশ্য প্রাথমিক দলে ডাকেননি খালিদ জামিল। ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তাঁকে যুক্ত করা হয় ক্যাম্পে। এমনকি খেলানোর অনিশ্চয়তা সত্ত্বেও ঢাকা আনা হয় এই উইঙ্গারকে। তবু দিন শেষে গ্যালারি কিংবা হোটেলে বসেই খেলা দেখতে হচ্ছে তাঁর।

রায়ানের পেশাদার ফুটবলের শুরুটা অস্ট্রেলিয়াতেই। ইসিইউ জুনডালুপের হয়ে খেলা শুরু করেন। এরপর এক দশক ইংল্যান্ডের ফুলহ্যাম, পোর্টসমাউথ, অক্সফোর্ড ইউনাইটেড এবং রদারহাম ইউনাইটেডে খেলেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় ফিরে পার্থ গ্লোরিতে যোগ দেন। পরের বছর ভারতের বেঙ্গালুরু এফসিতে নাম লেখান তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

আমার বার্তা/এমই

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

আন্তর্জাতিক মানের আরো একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা চলছে অনেক দিন ধরে। তবে সেটার অগ্রগতি

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

দেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়কদের নতুন করে সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। ২০০০-০১ মৌসুমে অবনমনের পর থেকে আর শীর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য