ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

আমার বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৫, ১৩:২৯

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে। বৃহস্পতিবার রাতে এই তারকা জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে; যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে।

এ সময় একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।

হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক তার চেয়ে ২৪ বছরের ছোট এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন বলে জানা যায়।

গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এর পর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।

এর আগেও মাহিকাকে হার্দিকের খেলা থাকাকালীন মাঠে দেখা গেছে এবং তাকে সমর্থন করতেও দেখা গেছে। যদিও তারা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বা একসাথে জনসম্মুখে আসেননি। এবার বিমানবন্দরে তাদের এভাবে একসঙ্গে দেখায় হার্দিক-মাহিকার বাগদান বা বিয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

আমার বার্তা/জেএইচ

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে তাদের আপত্তি

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। যদিও পাকিস্তান সিরিজের

বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক চলছে, এক রাতে পদ ছাড়লেন তিনজন

বিসিবিতে পদত্যাগের মিছিল থামছেই না। গত শনিবার এক রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন পরিচালক

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুরে অনুষ্ঠিত এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়াসিমসহ ৬ হত্যা: ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫ জন

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে হামের টিকাদান শুরু

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক চলছে, এক রাতে পদ ছাড়লেন তিনজন

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: ফখরুল

৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী