ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে সবকিছুই কলমের জোরে হয়: সাকিব

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৩:২০

২২ গজের লড়াইয়ে সাকিব আল হাসানের নাম এলেই প্রতিপক্ষের ক্রিকেটারদের বিশেষভাবে ভাবতে হয়, বিশেষ পরিকল্পনা করতে হয়। সেটি যেখানেই হোক। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কিংবা ঘরোয়া কোনো টুর্নামেন্টে সাকিবের নাম এলেই মানসপটে ভেসে ওঠে একজন বিশ্বসেরা অলরাউন্ডারের ছবি।

ক্রিকেট ক্যারিয়ারে বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে সাকিব এগিয়েছেন, হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সময়ের ব্যবধানে আবার আসনও হারিয়েছেন। তবু পথচলা থেমে নেই। ক্রিকেটের লড়াই থেকে গেল বছর সাকিব যোগ দিয়েছিলেন রাজনীতির লড়াইয়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব জয়ী হয়েছিলেন। ছয় মাস স্থায়ী হয়েছিল তার সেই রাজনৈতিক যাত্রা। শেখ হাসিনার পতনের পরে তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি। স্ত্রী ও সন্তানদের নিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে।

দীর্ঘদিন পরে নীরবতা ভেঙে সবকিছু নিয়ে মুখ খুলেছেন সাকিব। সম্প্রতি ঢাকার একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে সব বিষয়ে কথা বলেছেন। রাজনীতিতে আসার কারণও ব্যাখ্যা করেছেন। এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ভাবছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন এখনো লালন করছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা শেয়ার কারসাজি ও অন্যান্য অভিযোগের তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সাকিব।

রাজনীতিতে আসার বিষয়ে সাকিব ঐ সাক্ষাৎকারে বলেছেন, 'বাংলাদেশের ব্যবস্থার দিকে তাকালে দেখা যাবে, এখানে সবকিছুই কলমের জোরে হয় এবং আইনের বাইরে যাওয়া যায় না। অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু সেগুলো কেবলই ব্যতিক্রম। এজন্য আমার রাজনীতিতে আসার কারণটি সহজ ও স্পষ্ট ছিল- আমি মাগুরার মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। সেজন্যই রাজনীতিতে আসা।'

শেয়ার কারসাজি নিয়ে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি নিয়েও স্পষ্ট কথা বলেছেন। নিজে থেকে শেয়ার বাজারে কোনো ট্রেড করেছেন, এমন প্রমাণ কেউ দিতে পারলে তাকে সাকিব সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন।

বাংলাদেশের শেয়ার বাজারে কীভাবে ট্রেড করতে হয়, সেটি জানেন না বলে দাবি করেছেন সাকিব। তার পক্ষ থেকে বিনিয়োগ করার জন্য কাউকে টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার এবং সেই টাকার পুরোটাই লোকসান হয়েছে বলে তিনি দাবি করছেন।

এ দিকে করোনার কারণে কাঁকড়ার ব্যবসায়ও তার লোকসান হয়েছে বলে জানিয়েছেন। সাতক্ষীরা উপকূলের দাতিনাখালি এলাকায় সাকিবের যে কাঁকড়ার খামার রয়েছে, সেটি পুরোপুরি তার নয়। সাকিব কেবল ৩৫ শতাংশের মালিক বলে দাবি করেছেন। বাকি ৬৫ শতাংশের মালিক যারা তাদের নাম উল্লেখ না করে কেবল সাকিবের নামই উল্লেখ করায় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। সবকিছু নিয়ে কথা বলার সুযোগ চেয়েছেন সাকিব।

এ দিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনো খেলার স্বপ্ন দেখেন তিনি। এটি নিয়ে বিসিবি থেকে শুরু করে উচ্চমহলেও কথা বলেছেন। আরো এক থেকে দুই বছর খেলার সুযোগ রয়েছে বলে মনে করেন এই ক্রিকেটার। এরপরে মাঠ থেকেই অবসরে যেতে চান তিনি।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু