ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বায়ার্নকে কাঁদিয়ে সেমিফাইনালে ইন্টার মিলান

চ্যাম্পিয়নস লিগ
আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৫, ১১:১১

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল ইন্টার মিলান। তাই দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল তারা। দুর্দান্ত ফুটবল খেলে জার্মান জায়ান্টদের ২-২ গোলে রুখে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এতে ই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট পেয়েছে ইন্টার মিলান।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে মিলানের সান সিরোতে প্রথম তিন মিনিটে দুই দলেরই একটি করে প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। ষষ্ঠ মিনিটে প্রথমবার গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে বায়ার্ন। টমাস মুলারের নিচু শট ঠেকান ইয়ান সমার।

নবম মিনিটে প্রথম শট লক্ষ্যে রাখতে পারে ইন্টার। বক্সের বাইরে থেকে ফেদেরিকো দিমার্কোর প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ইয়োনাস উরবিগ। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণে দাপট দেখালেও পরিষ্কার কোনো সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি বায়ার্ন। গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নিয়ে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ করেন কেইন। স্বাগতিকরা হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর লেয়ন গোরেটস্কা বল পেয়ে বক্সে খুঁজে নেন ইংলিশ স্ট্রাইকারকে।

এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। একটুও নড়ার সুযোগ পাননি গোলরক্ষক। এবারের চ্যাম্পিয়ন্স লিগে কেইনের গোল হলো ১১টি।

তবে ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৫৮ থেকে ৬১ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে ২-১ ও দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। প্রথম গোলটি করেন মার্তিনেস। কর্নারে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের মাথা ছুঁয়ে বল বায়ার্নের এক ডিফেন্ডারের পায়ে বাধা পাওয়ার পর, জোরাল শটে জাল খুঁজে নেন তিনি।

ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন মার্তিনেস। এরপর বক্সের বাইরে থেকে মাত্তেও দারমিয়ানের জোরাল শট গোললাইনে প্রতিহত হওয়ার পর, ওই কর্নারেই হেডে গোল করেন পাভার্দ। ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফেরায় বায়ার্ন। কর্নারে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন ডায়ার।

তখন এক গোলের ঘাটতি পুষিয়ে উঠতে ইন্টারের ওপর চাপ বাড়ায় বায়ার্ন। শেষ দিকে ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ সুযোগও পেয়ে যায় সফরকারীরা। কিন্তু মুলারের হেডে জোর ছিল না তেমন, সেভ করে ইন্টারকে রক্ষা করেন সমার।

একেবারে শেষ মুহূর্তে কিংসলে কোমানের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যাওয়ার পরই শেষের বাঁশি বাজান রেফারি। উল্লাসে ফেটে পড়ে গোটা সান সিরো। সেমিফাইনালে তারা লড়াই করবে বার্সেলোনার সঙ্গে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু