ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

আন্তর্জাতিক অলিম্পিকের প্রথম নারী সভাপতি কে এই কভেন্ট্রি?

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৫:৫১

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দশম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ১৩০ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে প্রথম আফ্রিকান হিসেবেও সভাপতি হওয়ার ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের সাবেক এই সাঁতারু।

বৃহস্পতিবার (২১ মার্চ) গ্রিসে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম রাউন্ডে ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন ৪১ বছর বয়সী কভেন্ট্রি। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন স্পেনের হুয়ান আন্তোনিও সামারা।

আইওসির প্রথম নারী ও আফ্রিকান সভাপতি হিসেবে ইতিহাস গড়ার পর কভেন্ট্রি বলেন, এটা শক্তিশালী সংকেত। এই সংকেত নির্দেশ করে আমরা সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পেরেছি এবং এ সংগঠন বৈচিত্র্যপূর্ণ এবং আমরা সেটা চালিয়ে যেতে চাই।

আফ্রিকার সবচেয়ে সফল নারী অলিম্পিয়ান হিসেবে কভেন্ট্রি ২০ বছর বয়সে তার স্বপ্ন বাস্তবায়ন করেন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জয় করেন কভেন্ট্রি। চার বছর পর ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তিনি আবারও স্বর্ণ জেতেন।

নিজের সাফল্য নিয়ে কয়েক বছর আগে একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন কভেন্ট্রি লিখেছিলেন, আমি যখন ৯ বছর বয়সী ছিলাম, তখন বাবাকে বলেছিলাম, আমি অলিম্পিকে গিয়ে স্বর্ণপদক জিততে চাই। তিনি আমাকে বলেছিলেন, এটি খুব কঠিন পথ হবে। অলিম্পিক দলে সুযোগ পাওয়াই কঠিন, তার ওপর আবার পদক জেতা আরও কঠিন। তবে তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন।

সেই ধারাবাহিকতায় এবার আরও একটি ইতিহাস গড়লেন কভেন্ট্রি। আইওসির দশম সভাপতি নির্বাচিত হওয়া কভেন্ট্রি এ পদে বহাল থাকবেন আগামী ৮ বছর। আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন চলতি বছরের জুনে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কভেন্ট্রি।

অলিম্পিকে জিম্বাবুয়ের হয়ে সাঁতারে দুটি স্বর্ণপদকসহ মোট সাতটি পদক জিতেছেন তিনি। এ ছাড়া কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অল-আফ্রিকা গেমসেও একাধিক শিরোপা জিতেছেন কভেন্ট্রি।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু