ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

রোনালদোর সামনেই ‘সিউ’ উদযাপন, হারলো পর্তুগাল

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৪:০৮

নেশনস লিগে দাপুটে পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পর্তুগাল। তবে প্রথম লেগেই তারা ডেনমার্কের কাছে হোঁচট খেয়েছে তারা। ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগিজরা।

এই ম্যাচে গোল করেন রাসমুস হয়লুন্ড। গোলের পর ‘সিউ’ উদযাপন করেন ডেনমার্কের এই স্ট্রাইকার। তার এই উদযাপন কছুটা দূরে দাঁড়িয়ে দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘সিউ’ তারই আইকনিক উদযাপন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ডেনমার্কের মাঠ পার্কেন স্টেডিয়ামে খেলতে নামে পর্তুগাল। ম্যাচজুড়ে সফরকারীরা বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলরক্ষক কস্তার কঠিন পরীক্ষা নিয়েছে স্বাগতিক ডেনমার্ক। ম্যাচের ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ৭৮ মিনিটে গোল করেন হয়লুন্ড। শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক।

ম্যাচ শেষ ‘সিউ’ উদযাপন করা প্রসঙ্গে কথা বলেন হয়লুন্ড। রোনালদোকে সেরা উল্লেখ করে স্বদেশি সংবাদমাধ্যম টিভি ২‘কে তিনি বলেন, ‘আমি বিশ্বের সেরা ফুটবলারের বিপক্ষে খেললাম, যিনি আমার আদর্শ এবং গোল করে ম্যাচ জয়ের নায়ক হলাম, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না!’

রোনালদোকে উপহাস করার জন্য ‘সিউ’ উদযাপন করেননি জানিয়ে হয়লুন্ড বলেন, ‘তাকে উপহাস বা এমন কিছু করার জন্য এটা (‘সিউ’ উদযাপন) করিনি। আমি সব সময় বলেছি, আমার ও আমার ফুটবল ক্যারিয়ারে তার বিশাল প্রভাব রয়েছে। তার ও পর্তুগালের বিপক্ষে গোল করাটা দারুণ ব্যাপার। আমি ২০০৯ সালে তার খেলা দেখতে গিয়েছিলাম। তিনি ফ্রি-কিক থেকে একটি গোল করেছিলেন। আর তখন থেকেই আমি তার ভক্ত।’

আমার বার্তা/জেএইচ

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা