ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

আমার বার্তা অনলাইন:
২১ মার্চ ২০২৫, ১০:৪৪

সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয়বঞ্চিত (একটি করে জয় ও ড্র) ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও দরিভাল জুনিয়রের শিষ্যদের ছিল বেগতিক অবস্থান। ইনজুরিপ্রবণ স্কোয়াড নিয়ে নেমে তারা আরও ত্রাহি দশায় পড়ে। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে রোমাঞ্চকর জয় পেল ব্রাজিল।

ঘরের মাঠ বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ (শুক্রবার) ভোরে ব্রাজিল মুখোমুখি হয় কলম্বিয়ার। দুই দলই লাতিন অঞ্চলের পরাশক্তি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলেছিল। মাঠের খেলায়ও দুই দল যথেষ্ট উত্তেজনার জন্ম দেয়। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রাফায়েল রাফিনিয়া। বিরতির আগমুহূর্তে গোল করে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান।

তবে ইনজুরি সময়ের নবম মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ভিনিসিয়ুস স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। জয় নিশ্চিত করেন ২-১ গোলে। ম্যাচটিতে নামার আগেই চোটের কারণে নেইমার-এডারসন-দানিলোদের মতো তারকাদের হারানোর ক্ষত ছিল সেলেসাওদের। এরপর ম্যাচেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গারসন। এ ছাড়া ১০ ফুটবলারের ওপর ছিল হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। যা সত্যি হয়েছে দুজনের, ব্রুনো গুইমারেস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের।

ব্রাজিল ম্যাচের প্রথম গোলটাও পায় ভিনিসিয়ুসের কল্যাণে। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ তাকে ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে সফল স্পট কিক নিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে শেষ ৪ ম্যাচে তিনি চতুর্থ গোল করলেন। খানিক বাদেই রদ্রিগোর শট বেরিয়ে যায় বাইরে দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ব্রাজিল ম্যাচে দু’বার ধাক্কা খায়। প্রথমত চতুর্দশ মিনিটে কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন গুইমারেস, যা তাকে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর ২৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় গারসনকে।

বিরতিতে যাওয়ার ঠিক চার মিনিট আগে সমতায় ফেরে কলম্বিয়া। এই গোলে দায় বেশি ব্রাজিল মিডফিল্ডার জোয়েলিন্টনের। সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে কলম্বিয়ার একজন। ফলে হামেস রদ্রিগেজ হয়ে সেই বল যায় লুইস দিয়াজের পায়ে। লিভারপুলের এই ফরোয়ার্ড আড়াআড়ি শটে জাল খুঁজে নেন। এর আগেও ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন দিয়াজ।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভার্গাসের বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছেন ভিনি-রাফিনিয়ারা। প্রতিবারই অবশ্য তিনি ভালোভাবে উৎরে গেছেন। ৬৩ মিনিটে অবশ্য গোলও পেয়ে যায় সফরকারী কলম্বিয়া। তবে তার আগে গোলরক্ষক অ্যালিসনকে ফাউল করায় তারা সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে। ৭১ মিনিটেই তিনি আরও বড় ধাক্কাটি খান। সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো।

এরপর দুই দলই লিড পাওয়ার আশায় আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ব্রাজিলের নিউক্যাসল তারকা জোয়েলিন্টন ভালো একটি শটও নিয়েছিলেন, তবে সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দূরের পোস্টে হেড করতে গিয়ে মাথায় চোট পান ব্রাজিল ডিফেন্ডার গুইলার্মে অ্যারানা। কয়েক সেকেন্ড পরই ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। যা গোলরক্ষক ভার্গাস ঝাঁপিয়েও নাগাল পাননি।

এই জয়ে লাতিন বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে ব্রাজিলের। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে উঠে গেলে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু