ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

অবশেষে পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান

আমার বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৫, ১৩:১৬

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় পাস করেছেন তিনি।

তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন সাকিব।

এর আগে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে জায়গা হারান তিনি। তাই পরীক্ষায় পাস করতে ইংল্যান্ডে কোচ নিয়োগ করে অনুশীলন করেন সাকিব। বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে থাকছেন সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে প্রায় দুই সপ্তাহ সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালে।

সেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট, বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম- সব সুযোগ-সুবিধাই সাকিব পেয়েছেন। সারের উদ্দেশ্য হলো, সাকিবকে দলে নেওয়া।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে সাকিবের বোলিং অ্যাকশনের সর্বশেষ পরীক্ষা হয়েছে গত ৯ মার্চ। যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল বুধবার। সেই ফল অনুসারে তার বোলিং অ‍্যাকশন এখন বৈধ।

এই বোলিং পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছিলেন। যার প্রায় সবই ত্রুটিমুক্ত। দু-একটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধরার মধ্যে নেননি লাফবোরোর বিশেষজ্ঞরা। তাই তৃতীয়বারের মত পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি।

আমার বার্তা/জেএইচ

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের