ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিকেট সিন্ডিকেট চক্রের ষড়যন্ত্রের জালে আটাব

বশির হোসেন খান:
০৫ মে ২০২৫, ০৯:৫৬

  • অর্ধ কোটি টাকায় কমিটি ভাঙতে সক্রিয় চক্র
  • সিন্ডিকেটের চাপে বাণিজ্য মন্ত্রণালয়
  • আটাব কমিটিকে কারণ দর্শানোর নোটিশ
  • নির্ধাতির সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা
  • ৩০ ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট
  • টিকিটের মূল্য আবারও দ্বিগুন করার পায়তারা

টিকেটের উচ্চমূল্য, সিন্ডিকেট, মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধিসহ নানা সমস্যা সমাধানকল্পে কাজ করছে এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ(আটাব)। আটাবের বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। তবে আটাবের পরিচালনা পর্ষদ বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার সকালে আটাব সভাপতি, মহাসচিব লিখিত ভাবে নোটিশের এ জবাব দেন।

সূত্র বলছে, এয়ার টিকেট নিয়ে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে আটাব। যেকারনে আটাবকে কোন ঠাসা করতে এবং তাদের দুর্নীতি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে চক্রটি। আটাবের কমিটি ভেঙে দিতে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে মাঠে নেমেছেন তারা। গত মঙ্গলবার জারিকৃত এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে আটাবে প্রশাসক নিয়োগ কেন করা হবে না, তা ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ জবাবদিতে নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব তাহসিনা বেগম। এর আগে, গত মার্চ মাসে আটাবের বর্তমান কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের দাবি তোলে ‘আটাব সংস্কার পরিষদ’।

আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি গত বছরের ৫ মার্চ নির্বাচিত হওয়ার পর টিকেট সিন্ডিকেট বন্ধ করা, অবৈধ ট্রাভেল এজেন্সি উচ্ছেদ, বিদেশী অবৈধ এজেন্সির পোর্টাল বন্ধকরণ, শ্রমিক যাত্রীর জন্য লেবার ফেয়ার চালুকরণ, বিমানের টিকেটিং অথরিটির জন্য অতিরিক্ত ব্যাংক গ্যারান্টি ২৫ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করাসহ সদস্য বান্ধব অসংখ্য কাজ করেছে বর্তমান কমিটি। ট্রাভেল ট্রেড সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধান প্রচেষ্টায় সরকারের সঙ্গে আলোচনা, মতামত ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে সংগঠনটি।

সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে টিকেটের উচ্চ মূল্য ও মজুতদারির বিষয়টিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এবং গত ১১ ফেব্রুয়ারি ”আকাশ পথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য রোধকল্পে নির্দেশনা” শীর্ষক একটি পরিপত্র জারি করে প্রশংসিত হয়েছেন সর্বমহলে। পরিপত্র জারীর পর টিকেট এর মূল্য অর্ধেক পরিমাণ কমে আসে।

সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায় ৩০ টি ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট ও মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত। বিশেষ করে জিএসএ গ্যালাক্সি গ্রুপ অব কোম্পানী যার আওতাধীন প্রায় ৭-৮ টি এয়ারলাইন্সের টিকেট তারা নামবিহীন ব্লক করে বাজারে কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে এই সকল এজেন্সির কাছে উচ্চ মূল্যে বিক্রয় করত। এই সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে এভাবে বাজারে সিন্ডিকেট ও মনোপলি করে কয়েক শত কোটি টাকা অবৈধভাবে আয় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমান কমিটি এই সিন্ডিকেট চক্র বন্ধে সরকারের সাথে সমন্বয় করে সার্বিক সহযোগিতা প্রদান করে বিশেষ ভূমিকা রেখেছে। আটাবের কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে সিন্ডিকেট চক্র আটাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে জাল বুনছে বলে সূত্র নিশ্চিত করেন।

তারা বর্তমান আটাব কমিটি বাতিল করার জন্য সংবাদ মাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আবার অনেকই মনগড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন। তাদের এই চক্রান্ত সফল হলে সক্রিয় হবে সিন্ডিকেট চক্র। টিকিটের মূল্য আবারও বাড়ছে দ্বিগুণ।

এ বিষয়ে আটাবের মহাসচিব ও সায়মন ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে টিকেট সিন্ডিকেট নিয়ে আমরা কাজ করছি। এরপর থেকে এয়ার টিকেটের বিষয়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। ফলে টিকেটের দাম কমছে। টিকেট সিন্ডিকেট এখন আটাবের কমিটি বাতিলের জন্য চেষ্টা করছে। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। যদি থাকত, তাহলে ৫ আগস্টে পালিয়ে যেতাম। কিছু এয়ারলাইন্স এজেন্সি এখনও সরকারের পরিপত্রটি মানতে পারছে না তাই বিভিন্ন মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু