ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবে পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১০:৫৩

হজ করতে বাংলাদেশ থেকে রোরবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটের মাধ্যমে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসে ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

মক্কার সম্ভ্রান্ত বংশের সন্তান উসমান ইবনে তালহা (রা.)। মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু আবদিদ দার

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

সৌদি আরবের প্রথম ইসলামিক শিল্পকলা বিষয়ক বিশেষায়িত জাদুঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে জেদ্দার হাউস অব ইসলামিক

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ

সমাজের সর্বস্তরের মানুষের সাথে কুরআনের সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাজধানীতে বিনামূল্যে কুরআন বিতরণ করা হয়েছে।

মহানবীর (সা.) স্মৃতিবিজড়িত মক্কার ৫ মসজিদ

মক্কার মাসজিদুল হারামে দাঁড়িয়ে  কাবা শরীফের প্রথম কাতারের দৃশ্য দেখার চেয়ে আনন্দদায়ক আর কিছুই হতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে