ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

প্রাণ ফিরে পেল ২১৫ বছর আগের নাইজেরিয়ার গাম্বারি মসজিদ

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৭:২৯

নাইজেরিয়ার কোয়ারা অঙ্গরাজ্যের রাজধানী ইলোরিনে পুনরায় উদ্বোধন করা হয়েছে ঐতিহাসিক গাম্বারি মসজিদ। দুই শতাব্দীরও বেশি সময় ধরে ইসলামি জ্ঞানচর্চা ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে সুপরিচিত এ মসজিদ।

প্রায় ২১৫ বছর আগে ১৮০৮ সালে নির্মিত এই মসজিদটি ব্যাপক সংস্কার-সৌন্দর্য বর্ধনের পর আবারো নতুন প্রাণ ফিরে পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম ডেইলি ট্রাস্ট।

সংস্কারের মাধ্যমে মসজিদে সংযোজন করা হয়েছে একটি আধুনিক গ্রন্থাগার, বিস্তৃত নামাজের স্থান, অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। তবে পুরো প্রকল্পজুড়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্থাপনার ঐতিহাসিক রূপ অক্ষুণ্ণ রাখতে। আয়োজকদের ভাষায়, এটি অতীতের রূহ এবং বর্তমানের প্রয়োজনের এক নান্দনিক সমন্বয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়ারা ও বোর্নো অঙ্গরাজ্যের গভর্নর, ইলোরিন শহরের প্রতিনিধিরা, নাইজেরিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তামন্ত্রীসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব।

পুনর্গঠন কমিটির চেয়ারম্যান ইদ্রিস আবদুল্লাহ হারুন অনুষ্ঠানে বলেন, নবনির্মিত গাম্বারি মসজিদ শুধু একটি স্থাপনার সংস্কারই নয়; এটি আমাদের ঐক্য, ঈমান ও ইলমের আলোকিত প্রতীক। তিনি স্থানীয় জনগণের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই মসজিদের ঐতিহ্য রক্ষার কথাও স্মরণ করিয়ে দেন।

ইতিহাসবিদদের মতে, দুই শতাব্দীরও বেশি সময় আগে গাম্বারি পরিবার মসজিদটি নির্মাণ করেছিলেন, এবং তাদের বংশধরেরা আজও সংরক্ষণ ও সংস্কারকাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সেই ধারাবাহিকতায় বড় ধরনের সরকারি অনুমোদন পাওয়ার পর ২০১৮ সালে শুরু হয় আনুষ্ঠানিক পুনর্গঠন, যেখানে স্থানীয় মুসলিম জনসাধারণসহ বিভিন্ন গোষ্ঠীর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইলোরিনের ইমাম শাইখ মুহাম্মদ বাশির সালিহু কোয়ারা ও বোর্নো অঙ্গরাজ্যের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। আয়োজকদের মতে, গাম্বারি মসজিদের পুনরায় উদ্বোধন শুধু একটি ঐতিহাসিক স্থাপনার পুনর্জন্ম নয়, বরং এটি ইলোরিনের ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সূত্র: আলুকা নেটওয়ার্ক

আমার বার্তা/এল/এমই

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি ও ত্যাগের মাস পবিত্র রমজান। সিয়াম সাধনার এই দিনগুলোতে মহানবী হজরত

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ