ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হিজরি সালের প্রথম মাস মহররমের ফজিলত ও আমল

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৫, ১৮:২০
আপডেট  : ০৩ জুলাই ২০২৫, ১৮:২৫

হিজরি সালের প্রথম মাস মহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। কোরআনে চারটি মাসকে হারাম বা সম্মানিত মাস বলা হয়েছে তার অন্যতম মহররম। আল্লাহ তাআলা এ মাসগুলোতে বিশেষ করে সব রকম জুলুম ও পাপাচার থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন,

اِنَّ عِدَّۃَ الشُّهُوۡرِ عِنۡدَ اللّٰهِ اثۡنَا عَشَرَ شَهۡرًا فِیۡ كِتٰبِ اللّٰهِ یَوۡمَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ مِنۡهَاۤ اَرۡبَعَۃٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیۡنُ الۡقَیِّمُ ۬ۙ فَلَا تَظۡلِمُوۡا فِیۡهِنَّ اَنۡفُسَكُمۡ

নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে বার মাস আল্লাহর কিতাবে, (সেদিন থেকে) যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে চারটি সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত দীন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজদের উপর কোনো জুলুম করো না। (সুরা তওবা: ৩৬)

এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إنَّ الزَّمانَ قد استدار كهيئتِه يومَ خَلَق اللهُ السَّمواتِ والأرضَ، السَّنةُ اثنا عَشَرَ شَهرًا، منها أربعةٌ حُرُمٌ، ثلاثٌ متوالياتٌ: ذو القَعْدةِ، وذو الحِجَّةِ، والمحَرَّمُ، ورَجَبُ مُضَرَ الذي بين جُمادى وشَعبانَ

আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সে দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি মাস সম্মানিত। জিলকদ, জিলহজ ও মহররম তিনটি মাস পরপর রয়েছে। আর এক মাস হল রজব-ই-মুযার যা জুমাদাস-সানি ও শাবান মাসের মাঝে আসে। (সহিহ বুখারি: ৩১৯৭)

চারটি মাসকে ‘হারাম’ ঘোষণা করা হয়েছে যে কারণে

যোগাযোগ ব্যবস্থার উন্নতির আগে জিলকদ মাসে হজ পালনকারীরা মক্কার উদ্দেশে যাত্রা করতেন, জিলহজে হজের বিধিবিধানগুলো পালন করতেন এবং দূরদূরান্ত থেকে মক্কায় আসা হাজিদের নিজের দেশে ফিরে যেতে মহররম মাস লেগে যেত। এ জন্য এই তিনটি মাসকে হারাম বা সম্মানিত মাস ঘোষণা করা হয়েছে যেন হজ পালনকারীরা নিরাপদে হজ পালনের জন্য আসতে পারেন এবং হজ পালন শেষে নিরাপদে নিজেদের দেশে ফিরে যেতে পারেন। আর বছরের মাঝে রজব মাসকে সম্মানিত ঘোষণা করা হয়েছে রজব মাসে মানুষকে নিরাপদে ওমরাহ পালন করার সুযোগ করে দেওয়ার জন্য। (তাফসিরে ইবনে কাসির)

মহররম মাসের রোজা ফজিলতপূর্ণ

হাদিসে এ মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এ মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ

রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামায। (সহিহ মুসলিম: ২৬২৬)

নবি মুসা (আ.) ও তার জাতির ফেরাউনের কবল থেকে মুক্তির মাস

নবি মুসা (আ.) ও তার জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন মহররম মাসের ১০ তারিখে। যে কারণে মুসা (আ.) মহররম মাসের ১০ তারিখে রোজা রাখতেন। আল্লাহর রাসুলও (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দিনটিতে নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন।

ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিজরতের পর মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন যেদিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের মুক্তি দিয়েছেন। তাই মুসা (আ.) এ দিন রোজা রাখতেন। তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘আমি তোমাদের চেয়েও মুসার (আ.) অধিক নিকটবর্তী।’ এরপর তিনি এ দিন রোজা রাখেন, অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন। (সহিহ মুসলিম: ২৫৪৮)

আমার বার্তা/এল/এমই

কেমন হবে রমজান পরবর্তী মাসসমূহ?

রমজান হলো মুমিনদের জন্য একটি আধ্যাত্মিক কর্মশালা। নির্দিষ্ট এক মাস বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

ইসলামের দৃষ্টিতে মা-বাবার আদেশ মান্য করা জরুরি। ইসলামে বাবার তুলনায় মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে।

কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায় ও রমজান মাসে

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। একই সঙ্গে রমজানেরও শেষ দিন। দিনটি ‘জুমাতুল বিদা’ নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ