ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৫:৫২

মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া-পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান।

মুমিন বান্দার এমন কিছু গুণ আছে, যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে-

মহান আল্লাহ মানুষের যেসব গুণাবলী পছন্দ করেন তা হলো-

১. নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯৫)

২. নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

৩. আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)

৪. আল্লাহ মহৎ কর্মীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)

৫. আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)

৬. আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৮)

৭. আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

৮. আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ১৩)

৯. আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৪২)

১০. আল্লাহ সহানুভূতিশীলদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৯৩)

১১. আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৪)

১২. আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৭)

১৩. আল্লাহ পরিশুদ্ধকারীদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ১০৮)

১৪. আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। (সুরা : হুজুরাত, আয়াত : ৯)

১৫. আল্লাহ ন্যায়নিষ্ঠাদের ভালোবাসেন। (সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)

১৬. আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় সিসাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে লড়াই করে। (সুরা : সফ, আয়াত : ৪)

যেসব দোষ আল্লাহ অপছন্দ করেন

১. আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯০)

২. আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২০৫)

৩. আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৬)

৪. আল্লাহ কাফিরদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)

৫. আল্লাহ জালিমদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)

৬. আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪০)

৭. আল্লাহ প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ৩৬)

৮. আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপীকেও অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ১০৭)

৯. আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৬৪)

১০. আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৮৭)

১১. আল্লাহ আত্মসাৎকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৫৮)

১২. আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন।(সুরা : হজ, আয়াত : ৩৪)

১৩. আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৬)

১৪. আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অপছন্দ করেন। (সুরা : লুকমান, আয়াত : ১৮)

১৫. আল্লাহ উদ্ধত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন। (সুরা : হাদিদ, আয়াত : ২৩)

আমার বার্তা/জেএইচ

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

অধিকৃত পূর্ব জেরুজালেমে কড়া নিরাপত্তা ও চলাচলে কঠোর সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে মসজিদুল হারামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন পবিত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা