ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ইবরাহিম (আ.) মক্কা শহরের জন্য যে দোয়া করেছিলেন

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৫, ১১:৩৬

হজরত ইবরাহিম আ.-কে খলিলুল্লাহ বলা হয়। তিনি এই উপাধী পেয়েছিলেন দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। জীবনের শুরু থেকেই আল্লাহ তায়ালা তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন।

জীবনের শুরুতেই তিনি বেড়ে উঠেছিলেন খোদাদ্রোহী, পৌত্তলিক পরিবেশে। সমাজ-পরিবেশের বিরুদ্ধে গিয়ে তিনি তাওহীদের সন্ধান পেয়েছিলেন। আল্লাহ তায়ালা তাকে নবুয়ত দান করেছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু ডাকে সাড়া না দিয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তারা।

এখান থেকে মুক্তি লাভ করে পরিবার নিয়ে হিজরত করেন তিনি। পরিবারকে নির্জন মরুতে রেখে আসার নির্দেশ দেন আল্লাহ তায়ালা। নির্জন অঞ্চলে পরিবারকে রেখে আসার সময় আল্লাহ তায়ালার কাছে মক্কা নগরীর জন্য দোয়া করেন ইবরাহিম আ.। সেই দোয়ায় তিনি এই নগরীর বাসিন্দাদের জন্য শান্তি, প্রশান্তি, নিরাপত্তা, সুখ সমৃদ্ধি কামনা করেন।

মক্কা নগরী নিয়ে ইবরাহিম আ.-এর দোয়াটি সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারায়। দোয়াটি হলো—

رَبِّ اجۡعَلۡ ہٰذَا بَلَدًا اٰمِنًا وَّارۡزُقۡ اَہۡلَہٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡہُمۡ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ قَالَ وَمَنۡ کَفَرَ فَاُمَتِّعُہٗ قَلِیۡلًا ثُمَّ اَضۡطَرُّہٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ

হে আমার প্রতিপালক! এটাকে এক নিরাপদ নগর বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফলের রিযক দান কর। আল্লাহ বললেন, এবং যে ব্যক্তি কুফর অবলম্বন করবে তাকেও আমি কিছু কালের জন্য জীবন ভোগের সুযোগ দেব, (কিন্তু) তারপর তাকে হিঁচড়ে নিয়ে যাব জাহান্নামের শাস্তির দিকে এবং তা নিকৃষ্টতম ঠিকানা। (সূরা বাকারা, আয়াত : ১২৬)

কেমন হবে রমজান পরবর্তী মাসসমূহ?

রমজান হলো মুমিনদের জন্য একটি আধ্যাত্মিক কর্মশালা। নির্দিষ্ট এক মাস বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

ইসলামের দৃষ্টিতে মা-বাবার আদেশ মান্য করা জরুরি। ইসলামে বাবার তুলনায় মাকে বেশি সম্মান দেওয়া হয়েছে।

কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক, সক্ষম প্রত্যেক মুসলিমের উপর দিনে পাঁচবার নামাজ আদায় ও রমজান মাসে

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। একই সঙ্গে রমজানেরও শেষ দিন। দিনটি ‘জুমাতুল বিদা’ নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?