ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

দোয়ার সময় পড়ার মতো আল্লাহর প্রশংসামূলক কিছু বাক্য

আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৩

মানুষের প্রয়োজনের শেষ নেই। পৃথিবীর জীবন এভাবেই সাজিয়েছেন আল্লাহ তায়ালা। এক প্রয়োজন শেষ হওয়ার আগেই অন্য প্রয়োজন এসে উপস্থিত। অফুরন্ত চাওয়া-পাওয়ার সব পূরণ হয় না। অনেক সময় চেষ্টা করেও প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আল্লাহর মুখাপেক্ষী হয়ে তার সাহায্য চাওয়া উচিত। তার ভান্ডার থেকে নেওয়ার চেষ্টা করা উচিত।

কোরআন ও হাদিসে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তায়ালা দান করলে বান্দার আর কোনো অভাব থাকে না। বিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো।’ -(সূরা গাফির, আয়াত, ৬০)

আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। (সূরা বাকারা, আয়াত : ১৮৬)

বান্দার প্রতি আল্লাহ তায়ালা সব সময় তার রহমত ও অনুগ্রহের দরজা খুলে রাখেন। বান্দা তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে অসন্তুষ্ট হন।

দোয়া করা ও কবুলের কিছু নিয়ম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দোয়ার শুরুতে আল্লাহ তায়ালা ও রাসূল সা.-এর প্রশংসামূলক বাক্য পাঠ করা। দোয়ার শুরুতে পাঠ করা যায় কোরআন ও হাদিসে বর্ণিত এমন কিছু বাক্য এখানে তুলে ধরা হলো—

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

উচ্চারণ : আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। ওয়াস-সালাতু ওয়াস-সালামু- আলা নাবিইয়্যিনা মুহাম্মাদিও-ওয়াআলা-আলিহি ওয়া-সাহবিহি আজমাঈন।

অর্থ: সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি জগতসমূহের প্রতিপালক এবং রহমত ও শান্তি বর্ষিত হোক রাসূলগণের সর্দারের উপর এবং তাঁর পরিবারবর্গ ও সকল সাথীগণের উপর।

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াবি-হামদিহি-সুবহাল্লাহিল-আজিম।

অর্থ: আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি।

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : রাব্বানা আ-তিনা ফিদদুনইয়া হাসনাতাও ওয়াফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আজাবান নার।

অর্থ : আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর, পরকালে যা কল্যাণকর তা দান করুন, আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা-২০১)

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ

উচ্চারণ : রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।

অর্থ : আমাদের প্রভু, আমাদের কাছ থেকে (এই সেবা) গ্রহণ করুন, কেননা আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত : ১২৭)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ : রাব্বানা অজ-আলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়াআরনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুরাহিম।

অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের থেকে এমন একটি জাতি তৈরি করুন, যারা আপনার অনুগত এবং আমাদের আচার-অনুষ্ঠান দেখান এবং আপনার কাছে তওবা করান। (সূরা বাকারা, আয়াত : ১২৮)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ

উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা সবরও অছাব্বিত আকদামানা ওয়ানছুরনা আলাল-কওমিল-কা-ফিরিন।

অর্থ : আমাদের প্রভু, আমাদের ধৈর্য দান করুন, আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সূরা বাকারা, আয়াত : ২৫০)

আমার বার্তা/জেএইচ

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ,

আল্লাহ অনুগ্রহ স্মরণ করে ইউসুফ (আ.) এর দোয়া

হজরত ইউসুফ আ. আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি আরেক নবী হজরত ইয়াকুব আ.-এর ছেলে ছিলেন।

জিকির ও নেক আমল আল্লাহর প্রিয় করে তোলে

জিকির শব্দের অর্থ কোনো কিছু স্মরণ করা, বর্ণনা করা, মনে রাখা বা মনে করা ইত্যাদি।

ব্যবসায়ী সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.)

পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রা.। মক্কায় আবরাহার হস্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার