ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মদিনায় হিজরতের অনুমতি এলো যেভাবে

অনলাইন ডেস্ক:
০৪ মার্চ ২০২৪, ১৬:২২

ইসলামের প্রথম যুগে মক্কায় মুসলমানদের ওপর কুরাইশ-কাফেরদের নির্যাতন বেড়ে যাওয়া এবং মক্কায় অবস্থানের মতো কোনো পরিস্থিতি না থাকার প্রেক্ষিতে আল্লাহ তায়ালার নির্দেশে মদিনায় হিজরতের অনুমতি দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আনুষ্ঠানিকভাবে মদিনায় হিজরতের অনুমতির অনেক আগেই আল্লাহ তায়ালা রাসূল সা.-কে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে, তাকে হিজরত করতে হতে পারে। স্বপ্নে তাকে খেজুর গাছের সারি ঘেরা একটি জায়গা দেখানো হয়েছিল। পরে তিনি নিশ্চিত হন যে, সেই জনপদ হচ্ছে ইয়াসবির (মদিনা)।

নবুওয়তের একাদশ বছরে ইয়াসবির (মদিনা) থেকে খাযরাজ বংশের কিছু লোক হজ করতে এলেন মক্কায়। এ সময় রাতের আধারে মানুষকে ইসলামের দাওয়াত দিতে বের হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কয়েক মাইল দূরে আকাবা নামক জায়গায় অন্ধকারের ভেতর কয়েকজন তীর্থযাত্রীকে কথা বলতে শুনতে পেলেন তিনি। তিনি তাদের কাছে গেলেন। খেয়াল করে দেখলেন সেখানে ৬ জন মানুষ কথা বলছেন। জিজ্ঞেস করে জানতে পেলেন, তারা ইয়াসরিব (মদিনা) থেকে হজ করতে এসেছেন ৷

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের দাওয়াত দিলেন। কোরআন শরিফের আয়াত তিলাওয়াত করে শোনালেন। তারা পরস্পরে মুখ চাওয়া-চাওয়ি শুরু করলেন এবং তৎক্ষণাৎ ঈমান আনয়ন করলেন।

মদিনায় ফিরে যাবার সময় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মদিনায় ফিরে তারা নিজ গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দেবেন, ইসলামের প্রচার-প্রসারে কাজ করবেন।

মদিনায় ফিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারা। নিজ গোত্রের লোকদের কাছে পৌঁছে দিলেন ইসলামের বার্তা। এভাবে ধীরে ধীরে ইসলামের আলোচনায় মুখর হয়ে উঠলো মদিনার অলি-গলি। এ সময়ের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করলেন। ‍ওদিকে মক্কায় মুসলমানদের ওপর কুরাইশদের নির্যাতন সব সীমা ছড়িয়ে পড়ে।

এর দুই বছর পর অর্থাৎ, নবুওয়তের ১৩তম বছরে ৭২জন মুসলমান মদিনা থেকে আবারও মক্কায় এলেন। তারা আকাবা নামক সেই স্থানে আবারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তারা রাসূল সা. ও মক্কাবাসী মুসলমান সাহাবিদের মদিনায় স্বাগত জানান। তাদের সঙ্গে কথা বলে মদিনায় যাওয়ার বিষয়ে সব কিছু চূড়ান্ত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনক্ষণ নির্ধারণের জন্য আল্লাহ তায়ালার আদেশের অপেক্ষা করতে থাকেন।

এদিকে মদিনার মুসলমানদের সঙ্গে মহানবী সা.- এর আলোচনা ও পরামর্শের বিষয়টি জানতে পারল মক্কার কাফেররা। একথা জানার পর তারা মুসলমানদের ওপর নির্যাতন আগের তুলনায় আরও বাড়িয়ে দিল। তাদের নির্যাতন এতোটাই বেড়ে গেল যে মক্কায় নিজেদের বাড়ি ঘরে অবস্থান করাও দুষ্কর হয়ে পড়েছিল মুসলমানদের জন্য।

এমন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। অনুমতি পেয়েই মুসলমানেরা নিজের ঘরবাড়ি, মাতৃভূমি, আত্মীয়-স্বজনের মায়া ছেড়ে মদিনায় হিজরত শুরু করলেন।

কুরাইশরা যখন দেখলো, মুসলমানেরা ইসলামের জন্য নিজেদের ঘরবাড়ি ছেড়ে দূর দেশে পাড়ি দিতে প্রস্তুত এবং সেখানে গিয়ে তারা শান্তি ও নিরাপদে বসবাস করবে। এটা তাদের সহ্য হলো না, তারা মুসলমানদের হিজরতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগলো। বাধা বিপত্তি সত্ত্বেও এক, দুইজন করে মদিনায় হিজরত করতে লাগলেন মুসলমানেরা। শেষ পর্যন্ত শুধু কিছু দুর্বল মুসলমান অপারগ হয়ে মক্কায় রয়ে গেলেন।

(ইসলামের ইতিহাস, প্রথম খণ্ড, পৃষ্ঠা, ১২৩)

আমার বার্তা/এমই

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ,

আল্লাহ অনুগ্রহ স্মরণ করে ইউসুফ (আ.) এর দোয়া

হজরত ইউসুফ আ. আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি আরেক নবী হজরত ইয়াকুব আ.-এর ছেলে ছিলেন।

জিকির ও নেক আমল আল্লাহর প্রিয় করে তোলে

জিকির শব্দের অর্থ কোনো কিছু স্মরণ করা, বর্ণনা করা, মনে রাখা বা মনে করা ইত্যাদি।

ব্যবসায়ী সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.)

পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রা.। মক্কায় আবরাহার হস্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার