ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:০৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করা এবং পোস্টাল ব্যালট সংগ্রহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই সভায় পোস্টাল ব্যালট সংগ্রহে প্রবাসীদের ভোগান্তি ও জটিলতা দ্রুত নিরসনের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ইতিহাসে প্রথমবারের মতো নিজ দেশের সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নিবন্ধনকৃত প্রবাসী ভোটাররা গত

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন। যারা ভোট দিচ্ছেন তাদেরকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে হলুদ খামে সংরক্ষিত ব্যালট নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন এ নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০ হাজারেরও বেশি, যা মোট প্রবাসী ভোটারের একটি বড় অংশ।

এ বিষয়ে সচেতনতা বাড়াতে স্থানীয় সময় গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দের কাছে জানতে চান, কুয়েতের পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কি না। মতবিনিময়কালে প্রবাসীরা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন ধরনের ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন।

এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটের গোপনীয়তা ভঙ্গ করে বা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করে, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন। কুয়েত থেকে মোট ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেছিলেন।

এর মধ্যে ৩৫ হাজার ২৬২ জনের আবেদন অনুমোদিত হয়েছে, যার মধ্যে ৫২৪ জন নারী ভোটার রয়েছেন। প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত করতে কুয়েতে বিভিন্ন সংগঠনের সক্রিয় ভূমিকা ও সহযোগিতাকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা/এল/এমই

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু