ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

মালদ্বীপের ফার্স্টলেডিকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই উপহার

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৭

মালদ্বীপের ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বই ‘আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দেশটির সর্ববৃহৎ শিক্ষামেলা ভারা এক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ উপহার তুলে দেয়া হয়। ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গণতন্ত্র ও ন্যায়বিচার সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশের যুবসমাজের অনুপ্রেরণামূলক ভূমিকার কথা এ বইটিতে উপস্থাপন করা হয়েছে।

এ সময় উভয়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনায় ফার্স্টলেডি মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ধরণের বৃত্তি প্রদানের জন্য বাংলাদেশ এবং হাইকমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেইসাথে দেশটির মানবসম্পদ উন্নয়নে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং এই ধরনের প্রচেষ্টা দুই দেশের মধ্যে বন্ধুত্বসহ পারস্পরিক বিকাশের সেতুবন্ধনকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মালদ্বীপের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে দেশটিতে শুরু হয়েছে সর্ববৃহৎ শিক্ষামেলা ভারা এক্সপো-২০২৫। হুলহুমালে সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করেছেন দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়।

মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।

তিনদিনব্যাপী এ মেলায় ৬০টিরও বেশি স্টলের সমন্বয়ে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ, সৌদি আরব, ভারত, মালেশিয়া, শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বের অনেক দেশ।

এ মেলায় বাংলাদেশ হাইকমিশন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় উচ্চশিক্ষা বাস্তুতন্ত্র এবং প্রশিক্ষণ সুবিধা প্রদর্শন করে, যার ফলে দেশের একাডেমিক উৎকর্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের স্টলে দেশের শিক্ষার সুযোগের সাতটি প্রধান ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

যার মধ্যে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোগ্রাম এবং গবেষণার সুযোগ প্রদান করে, যা মালদ্বীপের শিক্ষার্থীদের এবং মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের জন্য চমৎকার সম্ভাবনা তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফার্স্টলেডি সাজিদা মোহাম্মদ মেলার প্রদর্শনীতে বিভিন্ন স্টলের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের স্টলও পরিদর্শন করেন। এসময় মালদ্বীপের ফার্স্টলেডিকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বইটি উপহার দেন হাইকমিশনার।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের ফার্স্টলেডিকে ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন, যা দেশের শিক্ষার শক্তি, স্থিতিস্থাপকতা এবং সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।

সংশ্লিষ্টদের মতে, ভারা এক্সপো-২০২৫ এ হাইকমিশনের অংশগ্রহণ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন, যা দু'দেশের মধ্যে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং শিক্ষা ও যুব ক্ষমতায়নের মাধ্যমে আরও অগ্রগতি হবে।

মেলার প্রথম দিনে বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় আগ্রহী ও ক্যারিয়ার গঠনের লক্ষে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসবমুখর। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে শনিবার রাত ১২টায়।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩১ অভিবাসী

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত অপস কুটিপ নামে এক বিশেষ অভিযানে ৩১ জন অবৈধ

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত

পোস্টাল ভোট: কুয়েত প্রবাসীদের সঙ্গে দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল

পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত