ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশির প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
০২ মে ২০২৫, ১৮:০২

ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের ‘দুর্দশায়’ থাকার অভিযোগ পেয়ে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় দ্য ফিজি টাইমস।

চলতি সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটির সেন্ট্রাল ডিভিশনের একটি সুপার মার্কেটে প্রধানমন্ত্রী রাবুকার সঙ্গে কথা হয় এসব শ্রমিকের। সেখানেই নিজেদের ‘দুর্দশার’ কথা তুলে ধরেন তারা।

প্রতিবেদনে আরও বলা, শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থানমন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাবুকা।

বাংলাদেশি শ্রমিকরা অভিযোগ করেন, তাদের জীবনযাত্রার মান সন্তোষজনক নয়; পর্যাপ্ত খাবার পান না। নিয়োগের চুক্তি লঙ্ঘনের নালিশও করেন তারা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী রাবুকা বলেন, ‘কোনো শ্রমিকেরই এমন পরিবেশে বসবাস করা উচিত নয়, যা তাদের মর্যাদার সঙ্গে যায় না।’

নিয়োগদাতাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন মেনে চলা এক বিষয়, শ্রমিকদের অধিকার রক্ষা করা আরেকটি বিষয়।’

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে ফিজির অনেক শ্রমিক কাজ করেন। তারা বৈষম্যের শিকার হোক, তা আমরা কখনো চাই না। ফলে এখানে যেসব বিদেশি কাজ করেন, তাদের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশা একই রকম হওয়া উচিত।’

এ সময় জরুরি ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিতের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান রাবুকা।

২৬ বাংলাদেশি ওই সুপার মার্কেটেই কাজ করেন। তাদের অভিযোগ, ‘পরিবেশ-পরিস্থিতির’ কারণে ফিজিতে কাজ করাটা তারা উপভোগ করতে পারছেন না।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী, ফিজিতে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক কাজ করেন। তাদের অর্ধেকের বেশি বাংলাদেশি। এর বাইরে ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিক রয়েছে দেশটিতে।

আমার বার্তা/এল/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন

লাখে ৩ হাজারের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ

ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান

১২ জেলার পুলিশের এসপি-ডিআইজি পদের ৩৯ কর্মকর্তার বদলি পদায়ন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা