ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৬ মার্চ ২০২৫, ১৫:৩৫

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১১ বাংলাদেশিসহ ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযানে অবৈধ এসব অভিবাসীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর জেআইএম-এর পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগ বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ২১ জন পুরুষ এবং ৯ জন নারী, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ এবং ১৯ জন নারী ও দুইজন ভিয়েতনামী রয়েছেন।

১৮ থেকে ৫৫ বছর বয়সী আটক ব্যক্তিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করার সন্দেহ রয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

আমার বার্তা/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের