ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মিশিগানে ডেমোক্র্যাটিক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ার ড. শাহীন হাসান

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৮

আমেরিকার মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ কমিটির বাংলাদেশি-অ্যামিরিকান ড. শাহীন নাজমুল হাসান সেকেন্ড ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন।

গত শনিবার ডেট্রয়েট ম‍্যারিয়েট রেনেসাঁ সেন্টারে দিনভর অনুষ্ঠিত হয় ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলন। এতে মিশিগান স্টেটের ৮৩টি কাউন্টির ডেমোক্র্যাট রাজনীতিবিদসহ কয়েক হাজার নেতাকর্মীদের সমাগম ঘটেছে।

সম্মেলনকে সামনে রেখে পার্টির গুরুত্বপূর্ণ তিনটি পদে একজন স্বতন্ত্রসহ দুটি প্যানেলে ৭ জন প্রার্থী জোরেশোরে লড়াইয়ে নেমেছিলেন। তবে নিয়ম অনুসারে ১২৭০ জন ভোটারের সমর্থন স্বাক্ষর সংগ্রহ করে ব‍্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। প্রতিদ্বন্দ্বী এলবিজে ইউলিয়ামস প‍্যানেল ১২৭০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হন। একই কারণে স্বত্বন্ত্র প্রার্থী ক্যাথিব্যাথ ডেইভিসের প্রার্থিতা বাতিল হয়।

এদিকে ১৮০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দেন কার্টিস হার্টেল, পরশিয়া রবার্সন ও ড. হাসান প্যানেল। প্রতিদ্বন্দ্বী প্যানেল পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করতে না পারায় পার্টির গঠনতন্ত্র অনুসারে কণ্ঠ ভোট অনুষ্ঠিত হয়। ডেলিগেটরদের কণ্ঠ ভোটে কার্টিস কার্টেল প‍্যানেল নির্বাচিত হন। এসময় এলবিজে ইউলিয়ামসহ তার প‍্যানেলের সবাই সমর্থন ও অভিনন্দন জানান বিজয়ী প্যানেলকে।

দলটির চেয়ার পদে স্টেট সিনেটর কার্টিস হার্টেল, মহিলা ভাইস চেয়ার পদে পরশিয়া রবার্টসন ও সেকেন্ড ভাইস চেয়ার পদে ড. শাহীন নাজমুল হাসান প‍্যানেল নির্বাচনে অংশ নেন। সেকেন্ড ভাইস চেয়ার পদটি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ তিনটি পদের মধ্যে একটি।

মিশিগান নর্থভিল সিটির বাসিন্দা শাহীন হাসান পেশায় একজন ইঞ্জিনিয়ার। চাকরি করেন জেনারেল মোটর কোম্পানির ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদে।

শাহীন হাসান ১৯৯০ সালে উচ্চ শিক্ষার জন্য অ্যামিরিকা আসেন। আইওয়া মর্নিংসাইড ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েশন করার পর নেব্রাস্কা লিংকন ইউনিভার্সিটি থেকে মাস্টাস ডিগ্রি লাভ করেন। পিএইডি ডিগ্রি লাভ করেন মিশিগান ওয়েন স্টেট ইউনিভার্টি থেকে। তিনি ২০০৫ সালে অ্যামিরিকার মূলধারার রাজনীতে জড়িয়ে পড়েন।

কুমিল্লার বুড়িচং উপজেলার সন্তান ড.শাহীন হাসান। তার বাবা অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো.ইউনূস ছিলেন কুমিল্লা-৫ আসনের এমপি। সেই সুবাদে ছাত্রজীবন থেকে রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে পড়েন শাহীন হাসান।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু