ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন: জামায়াতকে ফখরুল

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১০:২৫

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ক্ষমা চায়নি এবং এখনো বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিরোধী দলের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'যারা ওই পাড়ে আছেন আমাদের বন্ধুরা তারা অনেকভাবে আমাদের ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন। আমার মনে হয় এই সময় এসে এটা ঠিক না। কারণ আপনাদের নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার।'

'এজন্য তাকানো দরকার যে ১৯৭১ সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকের এই সমস্যা হয় না। আপনারা সেটা করেননি,' বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, 'আপনাদের নেতা প্রফেসর গোলাম আজম তখন বলেছিলেন, ১৯৭১ সালে আমরা ভুল করিনি। আমার মনে হয় এখনো সময় আছে। আপনারা এখনো ভেবে দেখতে পারেন।'

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদের জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না। কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন।'

'১৯৭১ সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না, বলেননি। আমি আজ পর্যন্ত শুনিনি। এটা কেউ শোনেনি। এই কথাটা আমরা এজন্য বলছি যে, আজ যদি আপনারা এটা স্বীকার করে নেন, তাহলে আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে,' যোগ করেন তিনি।

জামায়াতের জোটসঙ্গী এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং তরুণদের দল এনসিপি খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে, তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।'

'আমি আশা করব তারা তাদের রাজনীতিকে আরও পরিষ্কার করবে। এ কথা এ কারণে বলছি যে আমাদের নবীন রাজনীতিবিদরা ভবিষ্যতে আরও ভালো করবে। আমরা চাই তারা ভালো করুক। কিন্তু এমন কোনো স্টিগমা যেন তাদের না থাকে,' যোগ করেন তিনি।

আমার বার্তা /জেএইচ

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য এবং নিজেদের সময় কেটে

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

বিগত ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের কে নায়ক, কে মাস্টারমাইন্ড– এ নিয়ে সংসদে সরকারি ও

ভৌগোলিক অবস্থানের কারণে মাদকের ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ: আলাল

আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

আমরা বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি: বিজেপির মন্ত্রী

বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট

নকআউটে ফেরার পথ নেই, পেনাল্টির জন্যও প্রস্তুত ব্রাজিল: আনচেলত্তি

দেশের বাজারে সোনার গহনার দাম কমলো ৩২৬৬ টাকা

পাল্টাপাল্টি হামলার পর ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে জোরালো হচ্ছে ডিজিটাল রূপান্তর

একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন: জামায়াতকে ফখরুল

অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান চান সালাহউদ্দিন

দুধকুমার নদের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

আফগান সীমান্তে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত ২৯

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

২৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক