ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৬, ১১:৩৫

বিএনপি নেতা রাশেদ খান জামায়াতে ইসলামীর বায়তুল মাল কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, ইসলাম ও ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে ‘ব্রেইন ওয়াশ’ করে চাঁদা সংগ্রহ করা হলে তা ‘ধোঁকাবাজি বা চাঁদাবাজির’ শামিল হতে পারে।

সোমবার (৪ মে) সকালে দেওয়া স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, ‘আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না!’

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি সত্যিকার অর্থে ইসলামিক আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, তবে সেই অধিকার তাদের আছে। তবে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা আদায় করা শরিয়াসম্মত কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘হয়তো এজন্যই এনসিপি নেতা এমপি হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, জামায়াতে ইসলামী কি ইসলামিক দল?’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি ভিডিওর প্রসঙ্গ টানেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী, ওই ভিডিওতে মাসুদকে বলতে শোনা যায়, ‘বায়তুল মালের মাসিক ৫ হাজার টাকা দিতে পারো না, কিন্তু বউয়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা খরচ করে ফেলো।’

এ ধরনের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা লেখেন, ‘জামায়াত-শিবির যদি দল চালানোর জন্য কুরআন-হাদিসের রেফারেন্স ও এ ধরনের উদাহরণ ব্যবহার করে অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে, সেটা ইসলামের সাথে কপটতা ছাড়া আর কিছু না।’

তিনি আরও বলেন, ‘যারা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, ইসলামের নাম ব্যবহার করে এমন কপটতা তাদের জন্যও বিব্রতকর।’

ফেসবুক পোস্টের শেষাংশে ইসলামের নামে ‘কপটতা’ বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান রাশেদ খান।

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে,

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে ঢাকা

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে: বিমানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী