ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

আমার বার্তা অনলাইন:
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ।

সংগঠনটির সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের নেতৃত্বে গুলশান থানার ১৮ নং ওয়ার্ডের নর্দা, কালাচাঁদপুর এবং বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ায় এই কর্মসূচি পরিচালিত হয়।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গঠিত টিমটি এলাকার সাধারণ ভোটার, বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে।

প্রচারণাকালে লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। এলাকাবাসী এই প্রচারণায় ইতিবাচক সাড়া দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম বলেন, “ঢাকা-১৭ আসনের জনগণের স্বার্থ রক্ষা ও দেশের সার্বিক উন্নয়নে জনাব তারেক রহমানের মতো যোগ্য ও দূরদর্শী নেতার নেতৃত্ব অপরিহার্য। আমরা এলাকার প্রতিটি ওয়ার্ডে এই প্রচারণা অব্যাহত রাখবো যাতে বিপুল ভোটে তিনি বিজয়ী হন।”

উল্লেখ্য, ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-বারিধারা অঞ্চলসহ) বিএনপির জন্য গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত হচ্ছে এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী, পেশাজীবী ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সমর্থনে নিয়মিত গণসংযোগ ও মিছিল চলমান রয়েছে।

প্রচার প্রচারণা অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আশরাফুল আলম হান্নান, মো: মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, সুব্রত পাল, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো: মাহাবুব আলম, মো: আলাউদ্দিন, কমর উদ্দিন, রোজিনা বেগম, রতনা বেগম, আব্দুল আলিম, মো: আ: কাদের, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলামসহ সংগঠনের অসংখ্য নেতৃবিন্দ।

আমার বার্তা/এমই

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

গুচ্ছ এ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য 

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

দেম্বেলের জোড়া গোল, অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

দেশের বাজারে বাড়ল সোনা ও রুপার দাম

তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৮৫৭ সালে ডেনমার্ককে ক্ষতিপূরণ দিয়ে টোল বন্ধের বাস্তবতা হরমুজে

আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল-লেবানন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধর-বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ব্যবস্থাপক গ্রেপ্তার

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফ