ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। তিনি বলেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।’

ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন-যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’ এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

আমার বার্তা/জেইচ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটি হয়নি। স্বাধীনভাবে ভোট

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার