ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

দুই দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৯

ফেনীকে বিএনপির ঘাঁটি হিসেবেইে চেনে দেশের মানুষ। এখান থেকেই ৬ বার নির্বাচন করেছিলেন খালেদা জিয়া। সববারেই এ জেলার মানুষ তাকে নির্বাচিত করে বিপুল ভোটে। পৈত্রিক ভিটার এ জনপদের মানুষ খালেদা জিয়কে নিজেদের মেয়ে হিসেবে ধারণ করতো প্রবলভাবে।

বলতো- ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’। নানার বাড়ির এই জেলার মাটিতে প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান হয়ে আসছেন নাতি তারেক রহমান। পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ মানুষ বলছেন নানা প্রত্যাশা ও প্রাপ্তির কথা।

২০০৬ সালে সর্বশেষ ফেনীতে এসেছিলেন। দুই দশক পর পর মায়ের বাবার জেলা ফেনীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির ভাষায় এ সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। জেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘তাদের ভাগিনা’ আসছে দুই দশক পর।

সেই আগমনকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর আবহ। তাকে বরণে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। তাদের ভাষায়, এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং ফেনী বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তাই তার এ আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ফেনীর এমপি ছিলেন।

যতবার নির্বাচন করেছিলেন ততবার ফেনীর মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছে। তার প্রতি রয়েছে এ অঞ্চলের মানুষের অগাধ ভালোবাসা। সেই টান থেকে তারেক রহমানের প্রতিও রয়েছে ভিন্ন রকমের ভালোবাসা। ফেনীর মানুষ তাদের ভাগিনাকে ভালোবেসে বরণ করবে।

ফেনীর উত্তরের তিন উপজেলার দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসন। দক্ষিণের দুই উপজেলার নদী ভাঙ্নরোধে মুসাপুর ক্লোজার নির্মাণ, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এ জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে নিজেদের মানুষ তারেক রহমানের কাছে।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহম্মদ মজুমদার বলেন, আগামীর রাষ্ট্রনায়কের কাছে আমাদের দাবি থাকবে। তিনি যেন অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এসব দাবি পূরণ করেন।

যে আসন থেকে খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছিলেন এবার না হলেও আগামীতে এখানে তারেক রহমানকে নির্বাচনে চান নানার দেশের মানুষ।

বিএনপির নেতারা বলছেন, ফেনী পাইলট হাই স্কুল মাঠে ২৫ জানুয়ারির তারেক রহমানের সমাবেশটি ফেনীর জন্য ইতিহাস হয়ে থাকবে। সেদিন সৃষ্টি হবে জনস্রোত। সেই লক্ষেই কাজ করছে তারা।

দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আসনের প্রার্থী মুন্সি রফিকুল আলম। তিনি বলেন, জনস্রোতে ভালোবাসায় সিক্ত হবেন তারেক রহমান।

তারেক রহমানের ফেনীর এই সফরকে নানা কারণে গুরুত্ব দিয়ে ভাবছে ফেনীর মানুষ। নেতাকর্মীরা বলছেন, আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে তার এই আগমন বড় ভূমিকা রাখবে।

আমার বার্তা/জেএইচ

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যদি সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়,

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন

‌'ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই'

দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা