ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ধানের শীষের জোয়ার শুরু হয়েছে: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৮
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২৯

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ঢল নেমেছে রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের কদমতলী এলাকা থেকে গণসংযোগ শুরুর সময় তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে আমীর খসরু কদমতলী মোড়, মাদারবাড়ি ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম ও মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে যান। এসময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।

এর আগে নগরের উত্তর কাট্টলি নাজির বাড়িতে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেন।

গণসংযোগকালে আমীর খসরু বলেন, গত ১৬-১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগের স্বীকৃতি আজ দেশের মানুষ দিচ্ছে।

তিনি বলেন, মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জনগণই ঠিক করবে দেশ কোন পথে যাবে। ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি নিশ্চিত করবে এবং মানুষের প্রত্যাশা পূরণ করবে।

গণতন্ত্রের সংগ্রামে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষ আজ আনন্দিত, কারণ তারা তাদের মালিকানা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। প্রতিনিধি নির্বাচন ও ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছে জনগণ।

গণসংযোগে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আমার বার্তা/এল/এমই

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে

ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

নির্বাচন ও নির্বাচনপরবর্তী সময়ে নিজেদের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ

ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার

‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি