ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৮:১৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পড়ে আবার এদেশে আসে তাহলে ৫ আগস্ট যে পরিণতি হয়েছিলো সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এ প্রতীক বড় ভারী। এ প্রতীক ইনসাফের প্রতীক। আমাদের সমাজের সব ধরণের বৈষম্য, দুর্নীতি এই সব কিছুর মূল কারণ এই ইনসাফ না থাকা।

তিনি বলেন, বিগত শাসনামলে বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু শিশু তাদের বাবা হারিয়ে এতিম হয়েছেন। শুধু তাই নয় ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাঘর করা হয়েছিলো। সেনাবাহিনী, আইনজীবী, রাজনীতিবিদ কেউ এই আয়নাঘর থেকে রেহাই পায় নাই।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হাত ধরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করা সম্ভব হয়েছে। আপনাদেরকে স্যালুট। কাজ কি আপনাদের শেষ হয়ে গেছে? আমরা আপনাদের আহ্বান জানাবো ন্যায় বিচার যাদের হাতে কায়েম হবে আমরা সবাই মিলে তাদের সঙ্গী হবো। আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না।

তিনি বলেন, যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস থেকে বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশকে তারা জনগনের কাছে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না তারা যত রঙিন স্বপ্ন দেখাবেন তাদের মতলব বুঝতে জাতির অসুবিধা হবে না।

আমার বার্তা/এমই

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক

জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

সংবিধান সংস্কার ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরেকটি বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করতে বললেন

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর উদ্যোগকে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করার শামিল

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

বাহাত্তরের সংবিধান বাতিল বা ‘ছুড়ে ফেলা’ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

মন্ত্রিসভায় সিদ্ধান্ত: অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা