ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অর্জন, তার কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ, রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না। এই ত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি।

রিজভী বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।

মতবিনিময়সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে পরিচালিত এক জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১ সালে বিএনপি যখন জনগণের সমর্থনে সরকার গঠন করে, তখন

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনও ধরনের কারচুপির ব্যাপারে ঢাকাসহ পুরো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের