ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

ইসিকে জামায়াতের হুঁশিয়ারি
আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ/ ফাইল ছবি

নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সুন্দর নির্বাচনে যেমন পরিবেশ নিশ্চিত করা দরকার আপনারা (ইসি) উদ্যোগী হন, পদক্ষেপ নেন। রাজনৈতিক দল হিসেবে সহযোগী শক্তি হিসেবে আমরা আপনাদের পাশে আছি। যদি আইনের ব্যর্থতায় একতরফা যদি সব করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো। আমরা একটা রাজনৈতিক শক্তি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আপনাদের ইলেকশন কমিশনকে সবচাইতে বেশি দায়ভার নিতে হবে, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্পূর্ণ পাওয়ার ফাংশন ইসির হাতে চলে এসেছে। একটা ভাইটাল রোল ইলেকশন-কেন্দ্রিক আছে, এই জায়গায় দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। বাহারাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইনে সাপোর্ট করে না। বাংলাদেশের নির্বাচনি আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে- বিদেশে রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আমরা অলওয়েজ এটা মেনটেইন করেছি। যদিও মিডিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন দলের শাখা আমরা দেখি। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। যেখানে আমার দলের কমিটি নেই রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, তফসিল অনুযায়ী নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার কথা ২২ ফেব্রুয়ারি থেকে। অথচ কিছু দল প্রচারণা শুরু করেছে। আবার আমাদের দলের প্রার্থীরা নির্বাচনি প্রচারণা করছেন না। স্বপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি কর্মকর্তারা আমাদের হয়রানি করছেন। এই অভিযোগটা আছে। আমরা অভিযোগ দায়ের করেছি। কাগজের স্তুপ পড়ে আছে। অথচ কোনো অ্যাকশন নেই। তাইলে এখানে নির্বাচনি সমতা রক্ষা করা হচ্ছে না।

তিনি বলেন, একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, অথচ ইসির কোনো অ্যাকশন নেই। আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না- হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিসসহ নানান কার্যক্রম চালানো হয়েছে। কমিশনকে আমরা এটা বলেছি, এটা বন্ধ করতে হবে।

আমার বার্তা/এমই

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে

ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

নির্বাচন ও নির্বাচনপরবর্তী সময়ে নিজেদের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ

ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার

‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল যাই হোক, তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক