ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১২:১০
আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন আর ধর্মের বড়ি খায় না, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করে কাউকে বিভ্রান্ত করা যাবে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, 'গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। মানুষ গণতন্ত্রের মুক্তি চেয়েছে, হারানো মানবাধিকার ও মৌলিক অধিকারের মুক্তি চেয়েছে। যার সমষ্টিগত ফল চব্বিশের গণ-অভ্যুত্থান।'

তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থান কোনো স্বল্পমেয়াদি আন্দোলনের ফল নয়। '২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু রক্ত দিতে হয়েছে। রক্তের সোপান মাড়িয়ে আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি'—যোগ করেন সালাহউদ্দিন।

বিএনপির ৩১ দফাকে 'জাতির মুক্তির সনদের নির্যাস' উল্লেখ করে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে তৈরি এ দফাগুলো বাংলাদেশের 'মহাকাব্যে' পরিণত হয়েছে।

আলোচনায় অতীতের রাজনৈতিক সংগ্রাম ভুলে যাওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, 'কেউ কেউ ভোট পাওয়ার আশায় নিজেদের কুকীর্তির কথা বলে না। রক্তস্নাত ইতিহাস যেন আমরা ভুলে না যাই। দুর্নীতির ইতিহাসও ভুলে গেলে চলবে না।'

সাবেক সরকারের সময়ে অর্থপাচারের অভিযোগ তুলে তিনি বলেন, 'শ্বেতপত্র অনুযায়ী ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে।'

একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, 'যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে—১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত স্বাধীনতার বিরোধিতা করেছে—তাদের কথাও বলতে হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের মানুষ এখন সচেতন। তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না।'

আমার বার্তা/জেএইচ

দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেছেন- দেশে উদারপন্থি গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির

দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,

বিএনপির সরকারে আসলে দুর্নীতির টুটি চেপে ধরবে: তারেক রহমান

আগামীতে বিএনপির সরকার গঠন হলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে জানিয়েছেন

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আবার তিনি শহীদ হয়েছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল

চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড: জামায়াত আমির

এই সময়ে হার্ট ভালো রাখতে কী খাবেন

সুরা ফাতেহার বরকতে হবে রোগ নিরাময়

বিএনপির সরকারে আসলে দুর্নীতির টুটি চেপে ধরবে: তারেক রহমান

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক: তারেক রহমান

চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

তরুণদের ভাবনায় দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের: পরিবেশ উপদেষ্টা

ঢাবির আইআরে ২৪ জন শিক্ষার্থী পেলেন চেয়ার’স অ্যাওয়ার্ড

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

ক্লাসে ফিরতে শুরু করেছে শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

চাঁদাবাজির প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি সভা

ইফতার ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

উদারপন্থি গণতন্ত্র চাই, নির্ভয়ে ভোট দিন: মির্জা ফখরুল