ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১৫:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) দুপুর থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা সাম্যের খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এদিন বেলা ১২টার কিছু আগে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল থানার ভিতরে প্রবেশ করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার নিয়ে আলোচনা করে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া, পুলিশি প্রহরায় তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। বাদ জুমা সাম্যের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন সাম্য।

গত মঙ্গলবার রাতে (১৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।

হত্যার ঘটনায় গ্রেপ্তার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

এদিকে সাম্য হত্যার ঘটনার প্রতিবাদের গেল তিনদিন বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে এই চুক্তি বাতিলের

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ নিহত

যুদ্ধবিরোধী সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩৪ বাংলাদেশি নিহত

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়

নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী