ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

৯ জন থাকছেন ‘জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ নেতৃত্বে

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ বা ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির একজন কার্যনির্বাহী সদস্য বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, শুরুতে নতুন দলের নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ’ রাখার বিষয়ে আলোচনা হয়। পরে ‘জাতীয় নাগরিক পার্টি’ ও ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ নাম দুটি নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত গতকাল বিকালের দিকে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামটি চূড়ান্ত করা হয়। সবকিছু ঠিক থাকলে ‘জাতীয় নাগরিক পার্টি’ হবে তরুণদের নতুন রাজনৈতিক প্লাটফর্ম, যা আজ বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ হবে।

জানা গেছে, নতুন দল এনসিপির প্রথম কমিটি হবে ১০০-১৫০ সদস্যের আহ্বায়ক কমিটি। এরই মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থানীয়দের নাম চূড়ান্ত করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, দলের দায়িত্ব নিতে ২৫ ফেব্রুয়ারি যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়েছেন। নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন, যিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আল আমিন, মনিরা শারমিন, হাসান আলী খানকে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন ডা. তাসনিম জারা।

কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ ‘প্রধান সমন্বয়কারী’। এ পদে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। দলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করবেন দুজন। তারা হলেন দেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। নতুন দলের দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন সালেহ উদ্দিন সিফাত। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলকে নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হবে। এরই মধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা সম্মুখযোদ্ধাদের স্থান দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোয়। এছাড়া জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গতকাল সকাল থেকেই পুরোদমে চলে প্রস্তুতি। আয়োজকরা জানান, অনুষ্ঠানস্থলে মেডিকেল টিম, পুলিশ বুথ, ওয়াশরুম ও পানির ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানে যোগ দেবেন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

আমার বার্তা/জেএইচ

‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি

জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি

এক দশক পর বিএনপির কাউন্সিল, ঢেলে সাজানো হবে সহযোগী সংগঠনগুলোও

দীর্ঘ এক দশক পর কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয়

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

বিএনপি শুধু সংস্কার চায় না, বরং তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

কুবিতে নিজ দলের কর্মীকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

দাম্পত্যের মাধুর্য তুলে ধরা হয়েছে কোরআনের যে ৮ আয়াতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, ফের পেছাল প্রতিবেদন দাখিলের সময় 

র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে: র‌্যাব মহাপরিচালক

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে আসেননি আসিফ

আবাসন খাতের উন্নয়নে মোহাম্মদ আলিম উল্লাহ

বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি

চাঁদা দাবির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল হক

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী

ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদই ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আনন্দ বা মঙ্গল নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: জানালেন সংস্কৃতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

নবীনগরে আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু

‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি