ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আমাদের আর স্বৈরাচার হতে দিয়েন না: আন্দালিব পার্থ

আমার বার্তা অনলাইন:
২১ ডিসেম্বর ২০২৪, ১৮:২২
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অপজিশন নাই, যাই খুশি তাই করবো। আপানারা ওই জিনিসটা দাঁড় করান। আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না।

শনিবার (২১ ডিসেম্বর) এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

আন্দালিব রহমান পার্থ বলেন, এই জনগণ ৫০ বছরই তো রাজনীতিবিদদের দেখেছে। আজকে এখানে আমার সব কথা বলা উচিত না। কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা কেন এখন মনে পড়লো? এই রক্ষী বাহিনীর পরেও কি ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবা বদি, বিচ্ছু শামসুদের কি এসপিরা স্যালুট দেয় নাই? এগুলোই বাস্তব।

পার্থ বলেন, আমরা পলিটিক্স করি আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত। ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।

এই রাজনীতিবিদ আরও বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে উঠাতো-বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই-বোনেরা পড়ে। তো জাতি হিসেবে আমরা কতখানি স্বার্থপর?

আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ। কে রাজনীতি করবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।

আমার বার্তা/এমই

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই।

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় বলে মন্তব্য

বিএনপি নেতা আবু নাছের আর নেই

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মো. ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম অংশ নিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার