ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১৩:১৮

আসন্ন গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং ও বিদ্যুৎ-সংকট মোকাবিলায় আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সভায় বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষ, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

সচিব জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে সরকার কৌশলপত্র প্রণয়ন করেছে। দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার পাশাপাশি আসন্ন গ্রীষ্মের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সৌরবিদ্যুতের সম্ভাবনার চিত্র তুলে ধরে মিরানা মাহরুখ বলেন, সারা দেশের প্রায় ১ কোটি ৬৩ লাখ ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর অর্ধেক ছাদ অনুপযুক্ত হলেও অবশিষ্ট ছাদগুলো থেকে প্রায় ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। জমির স্বল্পতা বিবেচনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। একটি উপযুক্ত ছাদে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব।

সৌরবিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গে বিদ্যুৎ সচিব বলেন, যে কোনো উদ্যোগে কিছু ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমেছে উল্লেখ করে তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট অংশীজন ও সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ১৩০ জন উপস্থিত ছিলেন। সভায় রুফটপ সোলার স্থাপনের বর্তমান অগ্রগতি, সম্ভাবনাময় ছাদ চিহ্নিতকরণ, বিনিয়োগ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

জলবায়ু মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী আলেমের অন্যতম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

খাজার সুরে আরেক অজি পেসারের দাবি, ‘স্যান্ডপেপারের ঘটনা সবাই আগেই জানত’

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বন্দরে সতর্কতা

জলবায়ু মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা

নিজ বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

রাজনীতি ও ক্ষমতার হিসাবের বাইরে মানুষের শান্তিতে বাঁচার অধিকারই আসল

এসপি জাহাংগীরের দায় ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

এশিয়া কাপে বাংলাদেশের রাইজিং স্টারস দলে যারা

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১৩ বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

সিদ্ধিরগঞ্জে যুবককে নৃশংসভাবে হত্যা, পিঠে ২০-২২টি ছুরিকাঘাতের চিহ্ন

রাশিয়ার কাছে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর