ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ার পর অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, লুট করা মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকারীদের রাজধানীর একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

গত ২৯ আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে অটোরিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি অটোরিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়।

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেশে জাতীয়

জবাবদিহির জন্য সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভায় সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন

সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯ মেগাওয়াট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিজস্ব অর্থায়নে ২০৩০ সালের মধ্যে সারাদেশে ৬৮৯ মেগাওয়াট ক্ষমতার বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার

চানখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফগানদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

কেরানীগঞ্জে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক

জবাবদিহির জন্য সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রাশিয়ার তেল-গ্যাস কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিল মার্কিন কংগ্রেসে

সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯ মেগাওয়াট

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে