ই-পেপার বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১১:১৭

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপাতত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘আল-কায়েদা সম্পর্কিত এ ধরনের বক্তব্য বাংলাদেশ সমর্থন করে না। তার অভিযোগ, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকার অতীতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে এবং এটি তাদের রাজনৈতিক কৌশলের অংশ ছিল।’

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনেও এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বক্তব্য দেবেন বলে জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে সরকার সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে শুধু ঘোষণা দিয়ে প্রতিবাদ করলেই সমাধান হবে না। রোহিঙ্গা সংকট অত্যন্ত সংবেদনশীল। সাবেক শেখ হাসিনা সরকারের করা দ্বিপক্ষীয় চুক্তি এই সংকটকে আরও জটিল করে তুলেছে।’

তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। শুরুতেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সংকট এতটা ঘনীভূত হতো না। সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ সেশন থাকবে বলেও জানান তিনি।

মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা-সংক্রান্ত বক্তব্যের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ওই তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়। তবে দুই দেশের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সীমান্ত এলাকায় এ বিষয়ে দৃশ্যমান ও অন্তরালে বিভিন্ন ধরনের কাজ চলছে বলেও জানান তিনি।

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়; বরং দুই দেশের মধ্যে পারস্পরিক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২০ আগস্ট)। এদিন দুপুর ২টা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল

বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

পোশাক কারখানার রুফটপ সোলারে ১৭৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সম্ভব

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

আক্রান্তের পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়তে যাচ্ছে, ৪০ লাখ কোটি ডলারের ঋণের বোঝা

বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার