ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১০:৫০

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ) এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (সিইএফটিএ) মতো প্রক্রিয়া কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কসোভো। কসোভোর রাজধানী প্রিস্টিনায় দেশটির শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বৈঠকে কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবনমন্ত্রী মিমোজা কুসারি-লিলা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও কসোভোর অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

বিশেষ করে ওষুধশিল্প, বায়োটেকনোলজি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষ বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর আয়োজনের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে একমত হয়।

বাংলাদেশের পক্ষ থেকে কসোভোর বাজারে তৈরি পোশাক (আরএমজি), পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কসোভোর বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউসি) গঠনের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে কসোভোর বেসরকারি খাতের একটি অনুসন্ধানী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে কসোভো চেম্বার অব কমার্স (ওইকে) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি কসোভোতে বাংলাদেশি কোম্পানির উৎপাদন কার্যক্রম স্থাপনের সম্ভাবনাও উঠে আসে।

কসোভোর মন্ত্রী মিমোজা কুসারি-লিলা বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাজারের নিকটবর্তী অবস্থান, অনুকূল আর্থিক নীতি, দক্ষ ও প্রতিযোগিতামূলক শ্রমশক্তি এবং সিইএফটিএ ও ইএফটিএ-এর মাধ্যমে ইউরোপীয় বাজারে প্রবেশাধিকারের কারণে কসোভো বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য। তিনি আরও বলেন, পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

বৈঠকে বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

আর থাকছে না র‍্যাব। বিলুপ্ত হয়ে গেছে এক বিলেই। নতুন বিল এসেছে এসআরবি। সংসদ সদস্যদের

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা।

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে