ই-পেপার বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান: পরিবেশমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১৯:৩৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, খাল খনন কর্মসূচি এবং ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে শিখিয়েছিলেন কীভাবে প্রকৃতিকে ভালোবেসে স্বনির্ভর দেশ গড়ে তোলা যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা-১৮ আসনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে গাজীপুরের শালনায় নিজ হাতে মেহগনির চারা রোপণ করে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন। তিনিই ১৯৯৪ সালে জাতীয় বৃক্ষমেলার সূচনা করেন। তিনি প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ এবং যুব সংগঠনকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না; এটি আমাদের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

আমার বার্তা/এমই

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত এবং নারীর সাংবিধানিক ও মৌলিক

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র

ডিএমপির সাত সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত সহকারী কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান: পরিবেশমন্ত্রী

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, বাকি সব পরীক্ষায়: শিক্ষা মন্ত্রণালয়

উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি: বিশ্বব্যাংক

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

তনু হত্যা: হাফিজুরের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্ঘটনায় আহতদের সব হাসপাতালে চিকিৎসা করাতে পরিপত্র জারির নির্দেশ

সিলেটে চার বছরের শিশুকে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের পরিচয় দেয়নি জাতিসংঘ

ডিএমপির সাত সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল

বাংলাদেশের ব্ল্যাকবেঙ্গল ছাগল ও কৃষি পণ্যে আগ্রহী মালয়েশিয়া

গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের

বেবিচক নিরাপত্তা কমিটির সভা : সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে গুরুত্ব

পোশাক শিল্পের মডেলে আরও এক খাতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির