ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী
আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৫:০৯

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে তিউনিশিয়াসহ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সম্প্রতি প্যারিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সম্মেলনে এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক ও সরকারের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। দেশীয় ক্যান্সারের ওষুধসহ অন্যান্য ওষুধ আমদানির ইচ্ছার কথাও তারা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

​চিকিৎসাক্ষেত্রে উদ্যোক্তাদের উদ্যোগের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ওষুধ রপ্তানির আন্তর্জাতিক বাজারে আমাদের বেসরকারি ওষুধ প্রস্তুতকারকরা খুব ভালো নাম অর্জন করেছেন। ​মাত্র এক সপ্তাহ আগে প্যারিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে আমাদের ওষুধ প্রস্তুতকারকসহ সরকারের সঙ্গে বৈঠক করার আগ্রহ দেখিয়েছে তিউনিশিয়াসহ দুই-তিনটি দেশ। আমরা যেসব ওষুধ উৎপাদন করছি; বিশেষত ক্যান্সারের ওষুধসহ অন্যান্য ওষুধ নিতে চায় তারা। এরই মধ্যে আমরা ভ্যাকসিন তৈরির কারখানা ও উৎপাদন শুরু করতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ​দেশের ইতিহাসে দীর্ঘ ৫৩ বছর পার হওয়ার পর আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো একজন গুণী উদ্যোক্তার নেতৃত্ব পেয়েছি। পেছনে ফিরে না তাকিয়ে ভালো উদ্যোক্তা তৈরির লক্ষ্যে স্বাস্থ্যখাতের বাজেট ২৩ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৬৯ হাজার কোটি টাকায় উন্নীত করেছেন তিনি। আমাদের জনসংখ্যা প্রায় ১৮ থেকে ২০ কোটি। সেই তুলনায় সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও অন্যান্য সহায়ক কর্মীদের সংখ্যা খুবই কম। এরপরও তারা সেবা দিয়ে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন সংকটের সময়ে ভালো উদ্যোক্তা সুলভ গুণ দেখিয়েছেন।

করোনাকালীন সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী ভারতসহ অন্যান্য উন্নত দেশগুলোর মৃত্যুর হারের তুলনায় করোনাকালীন আমাদের দেশে মৃত্যুর হার কম ছিল। এটি আমাদের চিকিৎসকদেরই সাফল্য ছিল। সম্প্রতি ঘটে যাওয়া হামের তীব্র সমস্যাও চিকিৎসকদের সঙ্গে নিয়ে আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ে জয়ীও হয়েছি। ডেঙ্গুর বিরুদ্ধেও লড়াই চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দুই মাস আগেই এ প্রচেষ্টা শুরু করেছিলাম। গত কয়েক বছরের তুলনায় ডেঙ্গু ব্যবস্থাপনায় আমাদের অবস্থান অন্যান্য আমলের চেয়ে ভালো।

তিনি বলেন, আমাদের পেডোগ্রাফ উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. জাফর সিদ্দিকী। এটি ফুট ক্যান্সার তথা পায়ের ক্যান্সার প্রতিরোধী, যা এক ধরনের বেল্টের মতো। তার এই নীরব উদ্যোক্তা সুলভ উদ্যোগে তিনি এটি পাকিস্তানে প্রচুর পরিমাণে রপ্তানি করছেন, যা ডায়াবেটিসের কারণে পা কেটে ফেলার ঝুঁকি কমিয়ে দেয়। তিনি এই ছোট পেডোগ্রাফটি উদ্ভাবন করেছেন, যার ওপর ভিত্তি করে জুতা প্রস্তুতকারকরা জুতা তৈরি করেন। আর এ জুতা ব্যবহার করতে পারেন ডায়াবেটিস রোগীরা। এর ফলে তারা কখনও পায়ের ক্যান্সারে ভুগবেন না। এটি আমাদের একটি বড় অর্জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ​আইসিডিডিআরবি এর একজন চিকিৎসক মাত্র ৩৫০ টাকার একটি ছোট জিনিস উদ্ভাবন করেছেন। এটি একটি ছোট পানির পাত্র, যা পানিতে বুদবুদ তৈরি করে। এই যন্ত্রটি হামের সময়ে আমাদের দেশের বিপুলসংখ্যক শিশুর জীবন বাঁচিয়েছে। এটিই আমাদের চিকিৎসকদের অর্জন। একইসঙ্গে মানসম্মত উদ্যোক্তা সুলভ কাজের উদাহরণ।

আমার বার্তা/এমই

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: মাহবুব আনাম

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং

কানাডার হাইকমিশনারের সঙ্গে সেনাপ্রধানের নিরাপত্তা-প্রতিরক্ষা আলোচনা

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রতিরক্ষা,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট, যাত্রায় দেরি

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে হাঁটুপানি, বন্ধ যানবাহন চলাচল

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: মাহবুব আনাম

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলার বন্যার আভাস

কানাডার হাইকমিশনারের সঙ্গে সেনাপ্রধানের নিরাপত্তা-প্রতিরক্ষা আলোচনা

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

পৃথিবীর বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকা ১৭১তম

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে: শরীফ ভূঁইয়া