ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৬:০৫

এবার দেশে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। আর কোরবানি হতে পারে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। সেই হিসাবে এবার কোরবানির পর সোয়া ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে।

সচিবালয়ে আজ রোববার আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিত করার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ সময় উপস্থিত ছিলেন।

গত কোরবানির ঈদে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। গত বছর কোরবানির পর ৩৩ লাখ ১০ হাজার পশু উদ্বৃত্ত ছিল।

চাহিদা থেকে উৎপাদন বেশি থাকায় এ বছর কোরবানিতে পশুর ঘাটতি হবে না বলে আশা করেন আমিন উর রশিদ। দেশে চাহিদার থেকে বেশি গবাদিপশু থাকায় এ বছর কোরবানির জন্য কোনো পশু আমদানি করা হবে না বলে জানান তিনি।

প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, অবৈধভাবে কোনোভাবেই গবাদিপশু প্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট প্রাপ্যতা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে গরু-মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি; ছাগল-ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭ এবং অন্যান্য প্রজাতির ৫ হাজার ৬৫৫টি।

আমার বার্তা/এমই

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

হাওর সমস্যার স্থায়ী সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিন্ডিকেট দমন, বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধসহ মাঠ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি: টিআইবি

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

সাংবাদিকদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী