ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ এপ্রিল ২০২৬, ১৯:০৪

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, এই সমস্যা বিস্তৃত হওয়ায় শৃঙ্খলা রক্ষায় সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে।

আজ শনিবার সকালে ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।’

ঢাকা বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটাই রাজধানী আমাদের ফাংশন করে। সব ব্যবসা, উদ্যোগ, প্রশাসন ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’

‘এই সমস্যাটা বেশ বিস্তৃত। অতএব রাতারাতি যেকোনো সময় যেকোনো উদ্যোগ কিন্তু...মানে একটু কঠিন হয়। ফলে যেটা নিলে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা একটু জেনে-বুঝে-ভেবে-আলোচনার সাপেক্ষে যেতে চাচ্ছি,’ যোগ করেন তিনি।

রবিউল বলেন, ‘এই সময় আমিও জর্জরিত, সবাই জর্জরিত। আবার অটোরিকশাচালকরাও জর্জরিত। এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছি—যেটাতে সবাই একমত হয়, পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) চাপ ছিল কি না জানতে চাইলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমি আইএমএফের চাপ মনে করিনি। আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম; আমরা তো উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি (আন্তর্জাতিক বাজারে) দাম বাড়ার পরও। তার মানে হচ্ছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

‘দেখা যাচ্ছে যে, পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে স্থিতিশীল হবে সে ধরনের সংকেতও পাওয়া যাচ্ছিল না। আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে, তার চেয়ে তুলনামূলকভাবে আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। আমার ধারণা জনগণ সেটা ইতিবাচকভাবে দেখেছে,’ যোগ করেন তিনি।

গ্যাসের দাম যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না উল্লেখ করে এর কোনো বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহনমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘ডিজেলের দাম বেড়েছে, কিলোমিটার প্রতি অতটুকু ভাড়া তারা বেশি নিতে পারবে। মানে বৃদ্ধিটা অনুমোদিত অথবা সমন্বয়টা অনুমোদিত। আর গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগে যেটা ছিল, সেটাই বহাল থাকবে। এর বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই। যদি তেলের দাম আবারও কমে যায়; আন্তর্জাতিক বাজারের সঙ্গে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে ভাড়া কমে যাবে।’

‘এরপর ভাড়া সমন্বয় করতে আর কোনো বৈঠকের প্রয়োজন হবে না। আমরা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এসেছি। এটা নিয়ে অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই,’ বলেন তিনি।

আমার বার্তা/এমই

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শুধু আইন প্রণয়ন করে দেশে নির্যাতনের

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি