ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ

আমার বার্তা অনলাইন
১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের প্রধানমন্ত্রী ইয়াবি দাতুক পাতিঙ্গি তান স্রি (ডক্টর) আবাং হাজি আব্দুর রহমান যোহারি বিন তুন আবাং হাজি ওপেং-এর সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

স্থানীয় সময় বুধবার (১৫ এ‌প্রিল) কুচিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত‍্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সম্পর্ক উন্নয়নের আগ্রহ ও প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

বৈঠকে দুই পক্ষ কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রমিক অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করে।

হাইকমিশনার বাংলাদেশের কৃষি এবং মানবসম্পদ শক্তির কথা তুলে ধরেন এবং সারাওয়াকের উন্নয়নে বিশেষ করে দক্ষ, অর্ধদক্ষ এবং সাধারণ শ্রমিকের সরবরাহ বাড়ানোর মাধ‍্যমে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা ব‍্যক্ত করেন।

সারাওয়াকের প্রধানমন্ত্রী সারাওয়াক উন্নয়ন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রস্তাবিত সহযোগিতাকে স্বাগত জানান। তিনি নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং সারাওয়াকের শ্রমিক চাহিদা মেটাতে দক্ষ ও সাধারণ শ্রমিক হিসেবে আরও বাংলাদেশি নিয়োগের প্রস্তাবে নীতিগত সম্মতি দেন।

প্রধানমন্ত্রী অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবকে স্বাগত জানান। দুই পক্ষ কৃষি খাতে সহযোগিতার জন্যেও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

এ ছাড়া, তারা নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য সহযোগিতা, বিশেষ করে সৌরশক্তি সহ টেকসই ও সবুজ প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা বিনিময় নিয়ে কথা বলেন।

বৈঠক শেষে দুই পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে এবং আলোচনাকে বাস্তবায়িত করতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) দাতুক গেরাওয়াত গালা উপস্থিত ছিলেন।

পরে হাইকমিশনার মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং ফেডারেশন (এফএমএম) এবং সারাওয়াক বিজনেস ফেডারেশন (এসবিএফ)-এর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন, যেখানে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে পারস্পরিক সুবিধাজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ

আ.লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে গিয়ে বিমানবন্দরে আটকে পড়েন প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরের মাধ্যমে তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বীয় কর্মে নন্দিত আজও এক  মহিয়ষী নারী

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

ইউনূসের বিশেষ সহকারী হয়ে দৃষ্টিকটু আচরণ করেন মাহফুজ: সেলিম

আ.লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া কবির সম্পর্কে যা জানা গেলো

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ

ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত ঘোষণা