ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১১:৫১

প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তরে পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রথম অধিবেশনের ১১তম দিনে সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রশ্ন রাখেন— আপনার সরকারের আমলে শিক্ষাকে অগ্রাধিকার প্রদান, নতুন প্রজন্মকে গুণগতমানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করা এবং বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে সঙ্গতি রেখে সমমানের উচ্চ শিক্ষা, তথ্য-প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলবার লক্ষ্যে আপনার কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে, তা কী কী?

জবাবে তারেক রহমান বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সে লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, সকল উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে ১৫০০টি প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়) ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহারে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সকল জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২৩৩৬টি কারিগরি ও ৮২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু করা হবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন ইউজিং ফ্লাটার, পাইথন প্রোগ্রামিং, এআই বেজড ডিজিটালও মার্কেটিং ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেই সঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য প‌শ্চিমা ১৩ দেশের বিবৃৃ‌তি

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে প‌শ্চিমা ১৩টি দেশ যৌথভাবে একটি বিবৃ‌তি দি‌য়ে‌ছে। বিবৃ‌তি‌তে ভিসা, পারমিট

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা একজন পুলিশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য বদলি

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

দেশে এমপিওভুক্ত স্কুলকলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি: শিক্ষামন্ত্রী

৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন নির্মাণ হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য প‌শ্চিমা ১৩ দেশের বিবৃৃ‌তি

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল কত

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

পাকিস্তানের প্রধামন্ত্রীর এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বস

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান