ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

আমার বার্তা অনলাইন:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪

বাংলাদেশের একমাত্র ভূস্থির কক্ষপথের যোগাযোগ উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১–এ সৌর ব্যতিচার (সান আউটেজ) ঘটনার কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সম্প্রতি বিষয়টি জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে সাধারণত দুইবার ঘটে। এ সময় সূর্য, স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের সরলরেখায় অবস্থানের কারণে শক্তিশালী সৌর বিকিরণ স্যাটেলাইট সিগন্যালকে প্রভাবিত করে, ফলে সাময়িকভাবে সম্প্রচার সেবায় বিঘ্ন দেখা দিতে পারে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৭ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার বিঘ্নিত হতে পারে।

এ ছাড়া ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং ১৪ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৫ মিনিট বিঘ্নের সম্ভাবনা রয়েছে।

বিএসসিএল আরও জানিয়েছে, পুরো সময়জুড়ে বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।

আমার বার্তা/এমই

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সরকারের উদ্দেশ্য মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই

দুই মাসে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলো ভবনে উগ্রবাদীদের হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বল্প, মধ্য ও

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে: ফখরুল

আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি: পানিসম্পদমন্ত্রী

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

দুই মাসে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ইরানের হামলা

এক বছরে আত্মহত্যা ৪০৩ শিক্ষার্থীর, বেশি ঢাকা বিভাগে: আঁচল ফাউন্ডেশন

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি চাঁদাবাজি হয়নি: এফবিসিসিআই প্রশাসক

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর