ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ৪৯ জনের এই মন্ত্রিসভায় মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।

যে মন্ত্রী যে দপ্তর পেলেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী– অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়; সালাহউদ্দিন আহমদ– স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)– মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. খলিলুর রহমান– পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ– ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু– ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী– সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির– বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন– তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশিদ– কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম রিতা– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি– পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু– দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান– আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আ ন ম এহসানুল হক মিলন– শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম– ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

এম রশিদুজ্জামান মিল্লাত– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; মো. শরীফুল আলম– বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়েদ ইসলাম– পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু– কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল– ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ– পানি সম্পদ মন্ত্রণালয়; মো. আমিনুল হক– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; হাবিবুর রশিদ– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মো. রাজিব আহসান– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মো. আব্দুল বারী– জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি)– অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; ইশরাক হোসেন– মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমীন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; শেখ ফরিদুল ইসলাম– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মো. নুরুল হক নুর (ভিপি নুর)– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী– তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেইন– দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আহম্মদ সোহেল মঞ্জুর– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ– শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম– সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

জাতীয় সংসদ–এ জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে তীব্র

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ