ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড়ো আকারে: টিআইবি

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ১৩:৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড়ো আকারে বেড়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নির্বাচনে মোট প্রার্থীর ৩৬ শতাংশের বেশি ইসলামপন্থি দলগুলোর। বিগত পাঁচটি নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৯৮১ জন। যার মধ্যে ৪৮ শতাংশের বেশি প্রার্থীর মূল পেশা ব্যবসা। পেশা হিসেবে রাজনীতি করেন ১ দশমিক ৫৬ শতাংশ, আইন পেশা ও শিক্ষকতায় নিয়োজিত যথাক্রমে ১২ দশমিক ৬১ ও ১১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬৯৬ জন প্রার্থী। বিগত ৫ নির্বাচনের তুলনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবারই সবচেয়ে বেশি।

সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুতকৃত ‘হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ এবং কেওয়াইসি ড্যাশবোর্ড উন্মুক্ত করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক, উপদেষ্টা ও নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক সুমাইয়া খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, অস্থাবর ও স্থাবর সম্পত্তির মূল্য অনুযায়ী কোটিপতি ৮৯১ জন। ১০০ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা ২৭ জন।

প্রার্থীদের মধ্যে মামলা আছে ৫৩০ জনের, ২৫৯ প্রার্থীর তুলনায় তার স্বামী/স্ত্রী নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেশি। ১১৮ প্রার্থীর তুলনায় তার স্বামী/স্ত্রী নির্ভরশীলদের দালান বা ফ্ল্যাট সংখ্যা বেশি, ১৬৪ প্রার্থীর তুলনায় তার স্বামী/স্ত্রী নির্ভরশীলদের জমির পরিমান বেশি। প্রার্থীদের মধ্যে টিআইএন দিয়েছেন ৯৭ দশমিক ২৫ শতাংশ।

আমার বার্তা/জেএইচ

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোরের আলো ফোটার আগেই যেন দায়িত্বের ভার কাঁধে তুলে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর রাত

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও

মন্ত্রিসভায় সিদ্ধান্ত: অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

জ্বালানি সাশ্রয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে মার্কেট-শপিং মল

এলজিইডিতে স্থবিরতা কাটাতে বড় পদক্ষেপ: ১৯৭ প্রকৌশলীকে নির্বাহী দায়িত্ব

দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

মন্ত্রিসভায় সিদ্ধান্ত: অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা